,

প্রাপ্তবয়স্ক হলে বিয়ে করতে কি পরিবারের অনুমতি লাগবে?

news-image

প্রশ্ন : প্রাপ্তবয়স্ক ছেলে এবং মেয়ে কি পরিবারের অনুমতি ছাড়া বিয়ে করতে পারবে?

উত্তর : ছেলে বিয়ে করতে পারবে। ছেলে তো প্রাপ্ত বয়স্ক হওয়ার পর যেখানে যাক, সেখানেই সে স্বাধীনভাবে বিয়ে করতে পারবে। কিন্তু এ কথা থেকে কেউ যেন এটা না বুঝে যে, ছেলেদের এ ক্ষেত্রে কোনো অভিভাকের প্রয়োজন নেই। কারণ হচ্ছে অভিভাবকের প্রতি দায়িত্ব এতটুকু যে, এ বিষয়ে অভিভাবককে জানানো, তাদের সঙ্গে পরামর্শ করা। এটা কিন্তু ইসলামে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।

অন্যথায় অভিভাকের অমতে গেলে এই জীবন সৌন্দর্যমণ্ডিত হবে না। এতে যথেষ্ট ত্রুটি-বিচ্যুতি দেখা দেবে।

তারপরও ছেলের ক্ষেত্রে ইসলাম যেহেতু এ অনুমোদন দিয়ে দিয়েছে, তাঁর অধিকার রয়েছে। কিন্তু মেয়ের ক্ষেত্রে অভিভাবকের ও অনুমতি লাগবে এবং মেয়েরও অনুমতি লাগবে। দুটোকেই এ ক্ষেত্রে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। মানে মেয়ের অভিভাবক মেয়ের অনুমতি ছাড়া তার ওপর জোর করে বিয়ে দিতে পারবে না, তেমনিভাবে মেয়ে তার খাহিস মতো একদিকে চলে গেল, অভিভাবকের অনুমতি নিল না, সেটাও চলবে না। এখানে দায়িত্বের বিষয়টি অত্যন্ত নিবিড়। কারণ, এখানে পদস্খলনের বেশি সম্ভাবনা রয়েছে, অবক্ষয়ের বেশি সম্ভাবনা রয়েছে, পাশাপাশি সামাজিকভাবে মেয়ের বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হওয়ার কারণে ইসলাম এ ক্ষেত্রে সবচেয়ে গুরুত্ব দিয়েছে। কারণ দায়িত্বশীলতা থেকে মুক্ত হয়ে গেলে সমাজে অনাচার অনেক বৃদ্ধি পেয়ে যাবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে