,

আশুগঞ্জ সারকারখানার উৎপাদন বন্ধ

news-image

নিজস্ব প্রতিবেদকযান্ত্রিক ত্রুটির কারনে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সারকারখারনার উৎপাদন বন্ধ রয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে কারখানার সিঙ্গেস কম্প্রেসারের ত্রুটির কারনে উৎপাদন বন্ধ হয়ে যায়। কারখানার উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন ১ কোটি ৬৮ লক্ষ টাকা মূল্যের ১২শ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হবে। চলতি অর্থ বছরে কারখানার আড়াই লক্ষ মেটিক টন ইউরিয়া সার উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ করে বিসিআইসি। তবে ঘনঘন কারখানা উৎপাদন বন্ধ থাকায় উৎপাদন লক্ষমাত্রা নির্ধারন না হওয়ার আশংকা দেখা দিয়েছে। 
কারখানার মহা-ব্যবস্থাপক (উৎপাদন) ওমর খৈয়াম জানান, দুপুরে কারখানার সিঙ্গেস কমেম্প্রসারের হঠাৎ করে ক্রটি দেখা দেয়ায় কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে। তবে কারখানার উৎপাদন বন্ধের পর থেকেই কারখানার নিজস্ব প্রকৌশলীরা মেরামত কাজ শুরু করেছে। মেরামত কাজ শেষ করে কবে নাগাদ উৎপাদনে ফিরে আসা যাবে তা ঠিক বলা যাচ্ছে না। তবে কারখানায় যথেষ্ট পরিমানে ইউরিয়া সার মজুদ রয়েছে। তাই চলতি মৌসুমে সার সঙ্কটের কোন সম্ভাবনা নেই বলে জানান এ কর্মকর্তা। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ