বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি পুরুষদের পছন্দ ইয়েমেনি নারী

news-image

আন্তর্জাতিক ডেস্ক:  সাম্প্রতিক সময়ে সৌদি পুরুষদের মধ্যে বিদেশি নারীদের বিয়ে করার প্রবণতা বেড়েছে। আর বিদেশিদের ক্ষেত্রে তাদের পছন্দের শীর্ষে রয়েছে ইয়েমেনি নারীরা। সোমবার সৌদি আরবের বিচার মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত এক পরিসংখ্যান এমনই ইঙ্গিত দিচ্ছে।

পরিসংখ্যান বলছে, গতবছর সৌদি আরবে যতগুলো বিয়ে রেজিস্ট্রি হয়েছিল তাদের অর্ধেকেই হয়েছে অ-সৌদি নারীদের সঙ্গে। সৌদি পুরুষেরা বৌ হিসেবে ইয়েমেনি নারীদের প্রাধান্য দিচ্ছেন। এরপরে রয়েছে সিরিয়া ও ফিলিস্তিনি নারীরা। দেশটিতে সবচেয়ে বেশি বিদেশি বিয়ের ঘটনা ঘটেছে মক্কায়।

এছাড়া সৌদিতে বিবাহ বিচ্ছেদের সংখ্যাও বেড়েছে। সেখানে গতবছর মোট ২৭ দশমিক ৮ ভাগ বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটেছে। এক্ষেত্রে শীর্ষে রয়েছে রাজধানী রিয়াদ। মোট তালাকের প্রায় অর্ধেক অর্থাৎ ৩৯ দশমিক ৯ ভাগই হয়েছে এ এলাকায়। এরপরে রয়েছে মক্কা। পবিত্র এ নগরীতে বিবাহ বিচ্ছেদের পরিমাণ ২২ দশমিক ৭ ভাগ।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে