ইউক্রেনের সংসদে প্রধানমন্ত্রীকে কোলে তুলে নিলেন সাংসদ
ইউক্রেনে দেশটির প্রধানমন্ত্রী বক্তব্য দেওয়ার সময় তার হাতে প্রথমে ফুলের তোড়া ধরিয়ে দিয়ে তাকে কোলে তুলে সরিয়ে নিয়ে যান বিরোধী দলের এক সংসদ সদস্য। পরে সংসদের অন্য সদস্যদের তোপের মুখে পড়ের ওই সাংসদ। বেধে যায় সংঘর্ষ। পরে অবশ্য এ ঘটনার জন্য দু দলের সদস্যরাই সংসদে ক্ষমা চেয়েছেন।
২ শুক্রবার ইউক্রেনের সংসদে এ ঘটনার সময়ে প্রধানমন্ত্রী আর্সেনেই ইয়েৎসেনিউক সরকারের সাফল্য তুলে ধরছিলেন। তখন বিরোধী দল পোরসেঙ্কোজ ব্লকের সংসদ সদস্য ওলেগ বার্না ফুলের তোড়া নিয়ে তার দিকে এগিয়ে আসেন এবং তাকে পাজাকোলা করে তুলে নেন।
পরে দু’দলের সদস্যদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। তবে বেশ কয়েক মিনিট চলা এ সংঘর্ষ থেমে গেলে দু দলের সদস্যরাই সংসদে ক্ষমা চান।
পুরো ঘটনাটির ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে হাস্যরস করতে ভুলেননি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা।











