বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জ মুক্ত দিবস পালিত

news-image

নতুন প্রজন্মকে মুক্তিযোদ্ধের সঠিক ইতিহাস জানানো ও বাকী যুদ্ধাপরাধীর ফাঁসির দাবির মধ্য দিয়ে আশুগঞ্জ মুক্ত দিবস পালিত হয়েছে। আজ ১১ ডিসেম্বর শুক্রবার সকালে মুক্ত দিবস উপলক্ষে স্থানীয় সম্মুখ সমর স্মৃতি স্তম্ভে পুস্পঅর্পন করেন মুক্তিযোদ্ধারা। সম্মুখ সমর চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শ্রম কল্যান কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা   
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক যুগ্ম-সচিব ও যুদ্ধকালীন মুজিব বাহীনির কমান্ডার এম এ ইসহাক ভূইয়া। আশুগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ইকবাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয়  আওয়ামীলীগের সহ-সম্পাদক কামরুজ্জামান আনসারী, উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি  মোবারক আলী চৌধুরী, আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগে আহ্বায়ক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা হেবজুল বারি, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল হাসিম, বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন বাচ্চু, মোজাম্মেল হক গোলাপ, উপজেলা সুজনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, আমিনুল ইসলাম, রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল আজাদসহ আরো অনেকেই। ১৯৭১ সালে ১১ ডিসেম্বর এই দিনে পাকবাহীনির কবল থেকে শক্রু মুক্ত হয় আশুগঞ্জ।  

 

 

এ জাতীয় আরও খবর