,

হিজড়াদের বিষয়ে ইসলামের অবস্থান কী?

news-image

প্রশ্ন : ইসলামে হিজড়াদের ব্যাপারে কী বলা আছে। এ ব্যাপারে ব্যাখ্য দেবেন কি?

উত্তর : ইসলামে হিজড়াদের আদম সন্তান হিসেবে আখ্যা দেওয়া হয়েছে এবং হিজড়াদের সব অধিকার নিশ্চিত করেছে। মানবসমাজকে যেভাবে জীবনযাপন করতে বলা হয়েছে, হিজড়ারাও ঠিক সেভাবেই জীবনযাপন করতে পারবে। কোনো বিষয়েই ইসলাম তাদের উপেক্ষা করেনি। সে বিষয়ে রাসূলুল্লাহ (সা.)-এর বক্তব্য রয়েছে। অনেক দীর্ঘ আলোচনাও রয়েছে।

মোদ্দাকথা হচ্ছে, হিজড়াদের মধ্যে স্বভাবজাত বা প্রাকৃতিক কারণে অথবা যেটা চিকিৎসাবিজ্ঞানের ভাষায় হরমোনের কারণে এ ব্যতিক্রম হয়ে থাকে। তার পরও যেহেতু তারা আল্লাহর সৃষ্টি, সে সৃষ্টির মধ্যে দুটি ধরন হতে পারে। যার এই সৃষ্টিগত অবস্থানটি নারীদের কাছাকাছি হয়ে থাকে, সে নারীদের মধ্যে। নারীরা যেভাবে জীবনযাপন করে থাকে, তারা সেভাবে জীবনযাপন করবে। আর যার এ অবস্থানটি একেবারে পুরুষদের কাছাকাছি এবং মনে হয় যে সে পুরুষ, কথাবার্তা, আচার-আচরণ পুরুষের মতো, কিন্তু শুধু তার দেহের গঠনের মধ্যে সমস্যা তৈরি হয়েছে, সে বাহ্যিকভাবে পুরুষদের বিধান গ্রহণ করবে। কিন্তু তার অভ্যন্তরীণ যে বিষয়টি, তা নির্ভর করছে তার অবস্থার ওপর। সে ক্ষেত্রে চিকিৎসাবিজ্ঞানের পরীক্ষার মাধ্যমে সে কোন গ্রুপের মধ্যে পড়বে, তাকে সে সিদ্ধান্ত দেওয়া হবে এবং তার জন্য মূলত ইসলামে সব ধরনের অধিকার নির্দিষ্ট রয়েছে।

রাসূলুল্লাহ (সা.)-এর সময়েও তারা ছিল এবং ইসলামের প্রথম যুগ থেকে আজকের যুগ পর্যন্তও তারা আছে। তাদের অধিকার ইসলামে নিশ্চিত রয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে এই, আমরা তাদের মানবগোষ্ঠীর বাইরে আলাদা গোষ্ঠী হিসেবে নির্ধারণ করে দিয়েছি। ফলে তাদের আমরা ভিন্নভাবে এখন বিবেচনা করছি। কিন্তু এই কাজ একবারেই গলদ এবং তা করার কোনো সুযোগ নেই। কারণ, কোনো একজন ব্যক্তির যদি একটা হাত না থাকে, তাকে কি মানুষ বলা হবে না? হিজড়াদের বর্তমানে যাঁরা পরিচালনা করছেন, তাঁরা অনেকেই সমাজে এটাকে ভুলভাবে ব্যবহার করছেন তাঁদের ব্যক্তিগত স্বার্থে। তো, কোনো কারণে যদি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে একটা অঙ্গ-প্রত্যঙ্গ কম দেন বা ঘাটতি থাকে, তার পরও তিনি মানুষ এবং মানবিক আচরণই তার প্রাপ্য।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে