,

বিপদে পড়লে নাস্তিকরাও বলে আল্লাহ আছে

news-image

সীমাহীন অসীম দয়ালু প্রভুর বান্দা তার প্রভুর কাছে যতগুলো দোয়া করে কিছু চায় তার বেশিরভাগই রাব্বানা দিয়ে শুরু। যেমন ১. রাব্বানা তাকাব্বাল মিন্না ২. রাব্বানা ইন্নাকা যামিউন্নাস ৩. রাব্বানা ইন্নানা সামি’না ৪. রাব্বির হামহুমা কামা রাব্বয়াইয়ানি ইত্যাদি। রাব্বানা অর্থ হছে আমার প্রভু। যিনি পালনকর্তা। দুনিয়া জাহানের সকল সৃষ্টির লালন পালন তার হাতে। পবিত্র কুরআনে আল্লাহ তার বান্দাকে তার কাছে প্রার্থনা করতে যত দোয়া শিখিয়েছেন, প্রায় চল্লিশটি দোয়া রাব্বানা দিয়ে শুরু।

প্রভু বলতে কি বুঝায়? প্রভুর সহজ ব্যাখ্যা এ রকম, ‘যার, যখন, যেখানে, যতটুক্,ু যেভাবে এ প্রয়োজন- তাকে, তখনই, সেখানে, ওই পরিমাণ, সেভাবে, মুহূর্তেই যিনি দিতে পারেন তিনিই রব। হিমালয় পর্বত চূড়ায় প্রচণ্ড তুষারপাত কালে বিছিন্ন হয়ে যাওয়া একাকি একজন পর্বতারুহির অক্সিজেন ও শক্তি যুগিয়ে দিয়ে যিনি বাঁচান তিনি রব, মহা সমুদ্রের ১১ কিলোমিটার তলদেশে নীল তিমির পেটের ব্যথা যিনি ভাল করেন তিনি রব, মায়ের গর্ভের বাচ্চাকে ইনকিউবেটরের তাপমাত্রায় রেখে, এখনও আবিস্কার হয়নি এমন খাবার দিয়ে যিনি বাঁচিয়ে রাখেন তার নাম প্রভু। সব সৃষ্টিকূলের স্রষ্টাকে স্বীকার করে না অথচ তাকেও অসংখ্য নিয়ামত এ ডুবিয়ে রেখেছেন তিনিই রব।

১৯৬৯ সালের জুনে কুমিল্লা মুরাদনাগর গোমতি নদীর মাঝে নৌকায় ঘূর্ণি ঝড়ের কবলে পড়ে একদম মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসেন আল্লায় অবিশ্বাসী এক ভাই। তার স্বীকৃতি হছে, ভাই খুদার দয়া ছাড়া আজ বাঁচতে পারতাম না। নব্বই এর দশকের শুরুতে একজন বড় বাম নেতা (বর্তমানে তিনি মন্ত্রী) সন্ত্রাসীর গুলিতে মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন লন্ডনে চিকিৎসা শেষে। তার স্ত্রীকে মিডিয়াতে বলতে শুনেছি আল্লাহর দয়ায় আমার স্বামী বেঁচে ফিরেছেন। সিরিয়া ইরাকে মানব তৈরি দুর্যুগে আল্লাহ রহমত দূরে থাকবে কেন, যখন চিলির খনিতে ৩০০ মিটার নিচের আটকা পড়া মানুষকে ২১ দিন পরেও আল্লাহ বাঁচিয়ে দেন। ভূমধ্য সাগর তীরে শিশু আইলানের মত ফুল ছিঁড়ে নিয়ে প্রভু তার অসহায় বান্দাদের কাকে কোথায় থিতু করেন তা বুঝতে সময় লাগবে। আল্লাহ বলেছেন, তিনি দেশ-জাতি-কাল থেকে মানুষের একটি অংশকে উঠিয়ে নিয়ে যান। আবার বহু জনপদকে তিনি ধ্বংসও করেন। 

মানুষ যেন তার দয়াকে মশকরা না করে। আল্লাহ বলেন, লা তাকনাতু মিররাহমা তিল্লাহ-তোমরা আমার রহমত থেকে নিরাশ হইয়ো না। আমি কার জমিনে দাঁড়িয়ে আছি, কার আসমান এর নিচে আমার অবস্থান, কার অক্সিজেন টেনে হুংকার দেই, আমার দেহের মালিক কে? এসব ভাবনায় যার শির অবনত নয় তিনি বা তারা কিভাবে রহমতের যোগ্য হন? তবু তারা রহমত পান। তিনি যে দয়াল প্রভু।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ