শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় চতুর্থ শ্রেণীর ছাত্রী ধর্ষিত

0000000000123ডেস্ক রিপোর্ট :

ব্রাহ্মণবাড়িয়ায় চতুর্থ শ্রেণীর ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। শনিবার দুপুর ১২টায় সদর উপজেলার বুধল ইউনিয়নের নন্দনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ধর্ষণের শিকার শিশুটিকে শনিবার দুপুরে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ দুপুরেই ধর্ষণের সঙ্গে জড়িত বখাটে রাজিবকে (১৮) আটক করেছে।

ধর্ষিতার পরিবারের বরাত দিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রব জানান, নন্দনপুর গ্রামের সাজু মিয়ার ছেলে বখাটে রাজিব স্কুলে যাওয়ার পথে নন্দনপুরের শিল্প নগরী এলাকার একটি পরিত্যক্ত ভবনে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। পরে এ ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধর্ষক রাজিবকে আটক করে থানায় নিয়ে আসে।

ওসি জানান, ধর্ষণের শিকার শিশুটির ডাক্তারি পরীক্ষা চলছে। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে বিকেলে অভিযোগ দেয়া হয়েছে। ধর্ষক রাজিবকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।



শীর্ষ নিউজ ডটকম

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা