,

যে নামাজ শেষে রাসূল (সা.) ঘুরে বসতেন?

news-image

প্রশ্ন : রাসূল (সা.) কি সব ফরজ সালাতের পর মুসল্লিদের দিকে ঘুরে বসতেন? নাকি শুধু ফজর ও আসর সালাতের পর?

উত্তর :  রাসূলুল্লাহ (সা.) সব সালাতের পরই মুসল্লিদের দিকে ঘুরে বসতেন। এ মর্মে রাসূল (সা.)-এর সহিহ বর্ণনা পাওয়া যায়, ‘ইজান ছরাফান হারফ’। যখন রাসূল (সা.) সালাতের সালাম ফিরাতেন, তারপর রাসূল (সা.) ফিরে বসতেন। অন্য হাদিসের মধ্যে এসেছে, রাসূল (সা.) যখন সালাম ফিরাতেন, তখন তিনি আমাদের দিকে মুখ করে বসতেন। এটি শুধুমাত্র ফজর অথবা আসর সালাতের পর নয়।

শুধুমাত্র ফজর এবং আসরের সালাতের পর ইমামের ঘুরে বসাটা আমাদের নিজস্ব ইজতেহাদ। রাসূল (সা.) প্রত্যেকটি সালাতেই মূলত সালাম ফিরানোর পরে মুসল্লিদের দিক মুখ করে বসতেন। তারপরে আসকার যেগুলো আছে সেগুলো রাসূল (সা.) পড়েছেন। সাহাবিদের রেওয়াতের মাধ্যমে তা সাব্যস্ত হয়েছে।

আমরা অনেকে এ সুন্নাহ সম্পর্কে জানি না। ফলে দেখা যায় যে, ইমাম সাহেব যেভাবে সালাম ফিরিয়েছেন, সেভাবে বসে থাকলেন। এ ক্ষেত্রে রাসূল (সা.)-এর সুন্নাহ লঙ্ঘন করলেন। আবার দেখা যায় যে, তিনি মোনাজাত করতেছেন। আসলে তিনি রাসূল (সা.) এর সুন্নাহ সম্পর্কে অজ্ঞ।

রাসূল (সা.) এখানে কিছু আসকার দিয়েছেন। এখানে রাসূল (সা.) এমন কোনো দোয়া করেননি বা দেননি যে ইমাম সাহেব সেখানে হাত তুলে দোয়া করতে হবে। এটা রাসূল (সা.) এর সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি। আবার দেখা গেল যে তিনি কিবলামুখী হয়ে দোয়া করতেছেন। এটা রাসূল (সা.) এর সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি। এর কারণ হচ্ছে মূলত আমরা সুন্নাহর অনুশীলন করি না, সুন্নাহ সম্পর্কে জানি না। বরঞ্চ আমরা নিজেরা নেজেদের ইচ্ছামত দ্বীন তৈরি করে নিয়ে চেষ্টা করি আমাদের দ্বীন পালন করার জন্য। আমাদের বানানো দ্বীনের মধ্যে কোনো ফায়দা নেই। এর মধ্যে সওয়াব নেই। বরং বেদা’ত হওয়ার কারণে এটি আল্লাহতায়ালার কাছে গ্রহণযোগ্য হবে না। এ এবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না।

রাসূল (সা.) এর একাধিক সহিহ হাদিস দ্বারা এটি সাব্যস্ত হয়েছে। এমনকি আয়েশা (রা.)-থেকে বর্ণিত একটি হাদিসের মধ্যে এসেছে, ‘রাসূলুল্লাহ (সা.) এতটুকু দেরি করতেন না যে, আল্লাহুম্মা আনতাস সালাম … ওয়াল ইকরম, পড়া পর্যন্ত এতটুকু দেরি করতেন, এর বেশি দেরি করতেন না। এর পর তিনি মুসল্লিদের দিকে মুখ ফিরিয়ে বসতেন।’

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ