,

আশুগঞ্জ থেকে সাত জেলায় সার সরবরাহ বন্ধ

news-image

সার প্যাকেটজাত করণে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক করায় বিপাকে পড়েছেন সার ব্যবসায়ি ও ডিলাররা।এজন্য ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা থেকে সাত জেলায় সার উত্তোলন ও কৃষক পর্যায়ে সার বিক্রয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে ৭৪৮জন ডিলার।তাদের দাবি পাটের বস্তা ব্যবহারের সরকারি সিদ্ধান্ত প্রত্যাহার করে প্লাস্টিকের বস্তায় সার প্যাকেটজাত করা।মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুরে থেকে আশুগঞ্জ সার কারখানার কমান্ড এরিয়াভুক্ত ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায় ৭৪৮জন ডিলার তাদের সার উত্তোলন ও বিক্রি বন্ধ রাখে।
বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সিদ্ধান্তের অংশ হিসেবে দুপুরে আশুগঞ্জ ফেরিঘাটে জেলা সার সমিতির নেতারা এ কর্মসূচি ঘোষণা করেন।এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা সার সমিতির সভাপতি রুহুল আমিন ভূঁইয়া বকুল, সমিতির সদস্য বাবুল সরকার, নজরুল ইসলাম বকুল, নূর হোসেন ভূঁইয়া বাচ্চু, আওলাদ হোসেনসহ সার ডিলাররা উপস্থিত ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা সার সমিতির সভাপতি রুহুল আমিন ভূঁইয়া বকুল জানান, পাটের বস্তায় সার প্যাকেটজাত করার ফলে এর গুণগত মান নষ্ট হচ্ছে। এজন্য কৃষক ও  ব্যবসায়িদের ব্যাপক ক্ষতি হচ্ছে।
 
তিনি অতি দ্রুত সার সরবরাহে প্লাস্টিকের বস্তা ব্যবহারের সিদ্ধান্ত নিতে সরকারের প্রতি দাবি জানান। তা না হলে অনির্দিষ্টকালের জন্য আন্দোলন চালানো হবে বলে ঘোষণা দেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ