শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দিন-দুপুরে ছিনতাইয়ের শিকার সাংবাদিক

Crime-150x150ডেস্ক রিপোর্টঃ এবার দিন-দুপুরে ছিনতাইকারীর কবলে পড়ে নগদ টাকা ও মোবাইল ফোন খুইয়েছেন সাংবাদিকের। গত বৃহস্পতিবার সকালে সদর উপজেলার পশ্চিমাঞ্চলের নরসিংসার গ্রামে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীরা তাকে মারধোর করে তার কাছ থেকে নগদ দেড় লাখ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ ঘটনায় তিনি থানায়  লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়, গত বৃহস্পতিবার সকালে শামীম উন বাছির মাটি কাটার শ্রমিকদের টাকা দেওয়ার জন্য দেড় লাখ টাকা নিয়ে নরসিংসার গ্রামে যান। এ সময় পূর্ব থেকে উৎ পেতে থাকা খলিল মিয়া, ওলি মিয়াসহ অন্যান্যরা তার উপর হামলা করে। হামলাকারিরা বাছিরকে মোটর সাইকেল থেকে ফেলে দিয়ে মারধর করে টাকা ও মোবাইল ফোন সেট ছিনিয়ে নেয়। এক পর্যায়ে মোটর সাইকেলটি নিয়ে যেতে চাইলে এলাকার লোকজন তাকে উদ্ধার করে।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুর রবের সাথে যোগাযোগ করলে তিনি লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, বিষয়টির তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা