,

আশুগঞ্জে ঝুমা বেগমের ঝুলন্ত মরদেহ উদ্ধার

news-image

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা থেকে ঝুমা বেগম (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলার খড়িয়ালা গ্রামে বাবার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত ঝুমার বোন কমলা বেগম জানান, সাত বছর আগে আড়াইসিধা গ্রামের সাইদুর রহমানের সঙ্গে বিয়ে হয় ঝুমার। বিয়ের পর থেকে স্বামীর সঙ্গে ঝুমার কলহ লেগেই থাকতো। কোনোভাবেই বনিবনা না হওয়ায় দেড় বছর আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। বিচ্ছেদের পর থেকে ঢাকায় একটি মেলামাইন ফ্যাক্টরিতে কাজ শুরু করেন ঝুমা। তার দু’টি মেয়ে রয়েছে।

কমলা আরো জানান, শুক্রবার (২৮ নভেম্বর) বাবার বাড়িতে বেড়াতে আসেন ঝুমা। রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন ঝুমা। সকালে ঘরের দরজা না খোলায় বাড়ির লোকজন তাকে ডাকাডাকি করেন। কিন্তু তাতেও কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। 

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।  

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে