আশুগঞ্জে মিথ্যা মামলায় পালিয়ে বেড়াচ্ছে একটি পরিবার
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে মিথ্যা মামলায় পালিয়ে বেড়াচ্ছে এক আওয়ামীলীগ নেতার পরিবার। পরিবারটি এখন আতংকে দিন কাটাচ্ছে। পরিবারটি পুলিশ মামলাটি সঠিক তদন্ত ও হয়রানী না করার জন্য পুলিশ সুপারের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন।
জানা যায় আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক ও ইউপি সদস্য খোলপাড়া গ্রামের মো.খলিলুর রহমান ও তার পরিবার ৮জন সদস্যসহ কয়েকজন কে অজ্ঞাত আসামী করে গত ২৩ নভেম্বর আশুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। ঘটনাটি স্থানীয় বিরোধ নিয়ে হলে মামলাটি রাজনৈতিক উদ্দেশে দায়ের করলেও আশুগঞ্জ পুলিশ কোন প্রকার তদন্ত ছাড়াই মামলা গ্রহন করে। মামলায় বাদী আয়েশা বেগম নিজেকে মহিলা আওয়ামীলীগ নেত্রী দাবি করে মামলাটি করলেও অনুসন্ধানে জানা যায় তার ছেলে আমিনুল হক মামুন আশুগঞ্জ উপজেলা ছাত্রদলের সহসভাপতি আর স্বামী ফজলুর রহমান অবসর প্রাপ্ত সেনাবাহিনী হাবিলদার। তিনি শরীফপুর ইউনিয়ন বিএনপি সহসভাপতি। তাছাড়া বিগত জোট সরকারের আমলে সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী রেদোয়ান আহমেদ স্বাক্ষরিত একটি মুক্তিযোদ্ধা সনদ রয়েছে তার। তার মুক্তিযোদ্ধা হওয়া নিয়ে এলাকায় মুক্তিযোদ্ধাদের মধ্যে মত বিরোধ। বিগত জোট সরকারের আমলে বিএনপি জেলার একজন সাবেক প্রভাবশালী প্রতিমন্ত্রী সুপারীশে মুক্তিযোদ্ধা সনদ পান তিনি। তারপরও তিনি নিজেকে আওয়ামীলীগের পরিবার দাবি করেন। তার দাবী তার স্বামী ও সন্তান আওয়ামীলীগের যোগদান করেছে। যদিও তার প্রমানাদি নেই তার কাছে। মামলার বাদী আয়েশা বেগম যে কমিটি সাংগঠনিক সম্পাদক দাবী করছে জেলা মহিলা আওয়ামীলীগ সভানেত্রী মিনারা আলম এখনো সেই কমিটি অনুমোদন করেনি। রয়েছে আশুগঞ্জে পাল্টা আরেকটি উপজেলা মহিলা আওয়ামীলীগের কমিটি। স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের একাধিক নেতাকর্মি এই প্রতিবেদক কে জানান ফজলুর রহমান কখন মুক্তিযোদ্ধা আবার কখন তিনি ও তার পরিবার আওয়ামীলীগ করেন তাদের জানা নেই।
আওয়ামীলীগ নেতা মো.খলিলুর রহমান জানান এই পরিবারে কেউ কোন দিন আওয়ামীলীগ করেনি। তাদের সাথে আমাদের একটি পারিবাহিক বিরোধ রয়েছে। আমরা বিগত জোট সরকারের আমলেও এই পরিবারে কাছে আমরা একাধিকবার হয়রানীর স্বীকার হয়েছি। বর্তমানে দল ক্ষমতায় এবারও হয়রানী স্বীকার হওয়ার পথে। আওয়ামীলীগ নেতা মো.খলিলুর রহমান এর বড় ভাই সৌদি প্রবাসী মাহবুবুর রহমান জানান এই পরিবারটি র্দীঘ দিন আমাদের হয়রানি করে আসছে। যারা সারা জীবন বিএনপি ও জামায়াতের রাজনীতি সাথে জড়িত তারা এখন নব্য আওয়ামীলীগ সেজে আমাদের পরিবারকে হয়রানি করছে। এই বিষয়ে আমরা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন। মামলাটি বর্তমানে আশুগঞ্জ থানার সেকেন্ড অফিসার নজরুল ইসলাম তদন্ত করছে।











