,

দানের দৃষ্টান্ত

news-image

রাসুলের (স:) বাণী…
হযরত সা-দ ইবনে মা-আয (রা) হতে বর্নিত। তিনি বলেন, একবার রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)কতিপয় লোকদেরকে কিছু দান করলেন ।
সা’দ ইবনে মা’আযও ঐ স্থানে বসা ছিলেন, হযরত সা’দ বলেন, রাসূলুল্লা (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তাদেরমধ্য হতে এমন এক ব্যক্তিকে কিছু দিলেন না যে ব্যক্তি তাদের মধ্যে আমার কাছে বেশী পছন্দনীয় ছিল ।
আমি জিজ্ঞেস করলাম ইয়া রাসূলাল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ঐ লোকটি সম্পর্কে আপনার কি অভিমত? আল্লাহর কসম! আমিতো তাকে মো’মিন মনে করে থাকি। রাসূলেপাক (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম) বললেন, মু’মিন না মুসলমান? কিছুক্ষন আমি চুপ থাকি, এরপর ঐ ব্যক্তি সর্ম্পকে আমার যা জানা ছিল সে ধারনা আরো প্রবল হওয়ার কারনে আমি দ্বিতীয় বার আবারও জিজ্ঞেস করলাম, আল্লাহ্র কসম আমি তো তাঁকে মু’মিন মনে করে থাকি।
এরপর ঐ ব্যক্তির ব্যাপারে আমার যা জানা ছিল সে ধারনায় প্রবলতায় আমি পূনরায় তাকে ঐ কথাই জিজ্ঞেস করলাম । হুযুর (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)আবারও তাঁর ঐ বাক্যটির পূনরাবৃত্তি করলেন ।
অতঃপর রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)বলেন, হে সা’দ! এক ব্যক্তি আমার কাছে বেশী প্রিয় হওয়া সত্ত্বেও আমি অপর ব্যক্তিকে এ জন্য দান করি যে , সে দরিদ্রতার কারনে হয়তো ইসলাম ত্যাগ করবে। আর আল্লাহ তা’য়ালা তাকে আগুনে উপুড় করে ফেলে দেবেন অর্থাৎ জাহান্নামে প্রবেশ করাবেন ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে