শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবিবাহিত ছেলেরা মেয়েদের পড়াতে পারবে কি?

news-image

ইসলাম ডেস্ক  : ছেলেরা মেয়েদের পড়াতে পারবে কি না, সে সম্পর্কে জানতে চেয়েছেন বিলাল আহমেদ।  অনুলিখনে ছিলেন মনিরুজ্জামান মনু।


প্রশ্ন : পারসনালি (ব্যক্তিগতভাবে) আমি একজন ট্রেইনার (প্রশিক্ষক)। এমতাবস্থায় মেয়ে স্টুডেন্ট পড়াতে হয়। আমি অবিবাহিত। আমার মেয়ে স্টুডেন্ট পড়ানো ঠিক কি না, কুরআন-হাদিসের আলোকে বলবেন কি? 


উত্তর : সেখানে যদি ছেলে এবং মেয়ে থাকে এবং ক্লাসে যদি মেয়েরা শালীনতা এবং পর্দার মাধ্যমে আসে, তাহলে পড়াতে পারবেন, পড়াতে কোনো আপত্তি নেই। বাকি যদি শুধু মেয়েদের প্রোগ্রাম হয় এবং সেটা যদি শালীন ও পর্দার মাঝে না আসে, তাহলে আপনাকে এ চাকরি পরিহার করতে হবে, বর্জন করতে হবে। যেহেতু এটি শরিয়াহ অনুমোদিত বিষয় নয়। সে ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। 


আর আপনি একজন অবিবাহিত, মানে সেখানে যেকোনো ধরনের একটা ফেতনা আসার সম্ভাবনা রয়েছে। কিন্তু যদি আপনি দেখেন যে ছেলেমেয়েদের ক্লাস এবং মেয়েরা, ছেলেরা আছে, কিন্তু ভিন্ন ভিন্ন ভাবে থাকে। সেখানে এ ধরনের কোনো আশঙ্কা থাকে না। আসলে ক্লাসরুম তো আশঙ্কার বিষয় না, স্বাভাবিক বিষয়। সে ক্ষেত্রে তারা যদি মানে মেয়েরা  স্বাধীনভাবে পর্দার সাথে আসে,তাহলে পড়াতে কোনো আপত্তি নেই।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা