বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-চট্টগ্রাম-আশুগঞ্জ আঞ্চলিক নৌপথের নাব্য ফিরিয়ে আনার উদ্যোগ

news-image

২৩০ কিলোমিটার নৌপথের নাব্য ফিরিয়ে আনতে বিশ্বব্যাংকের অর্থায়নে প্রায় ৩৩ হাজার কোটি টাকা ব্যয়ে ২শ’ ৩০ কিলোমিটার নৌপথের উন্নয়নের কাজ শুরু হচ্ছে। ২০১৬ সালের প্রথম দিকেই এ কাজ শুরু হবে। ইতিমধ্যে উন্নয়ন এ কাজের সমীক্ষার কাজ শেষ পর্যায়ে রয়েছে। আগামী ৬ বছরে এ প্রকল্পের কাজ শেষ হবে। আর এ প্রকল্প শেষ হলে মেঘনা, শীতলক্ষ্যা, বুড়িগঙ্গা, ধলেশ্বরী নদীর নাব্য অনেক বেড়ে যাবে। এতে করে দেশের নৌপথে খুব সহজেই মালামাল পরিবহন করা যাবে। এ প্রকল্পটি বাস্তবায়ন করবে বিআইডব্লিউটিএ। 

গতকাল ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের আর জে টাওয়ারে এ প্রকল্পের সমীক্ষার জন্য সামাজিক ও পরিবেশগত প্রভাব নিয়ে এক কর্মশালায় অভ্যন্তরীণ নৌপথ বিশেষজ্ঞ ও বিআইডব্লিউটিএ সাবেক সচিব মনোয়ার হোসেন এ কথা জানিয়েছেন। 

কর্মশালায় অংশ নেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু আসিফ আহমেদ, উপজেলা কমিশনার (ভূমি) ফেরদৌসী আক্তার, বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক সাইফুল ইসলাম, সমীক্ষা টিম আইডব্লিউএম-এর টিম লিডার জহিরুল হক খান, আইডব্লিউএম-এর সমাজ উন্নয়ন বিশেষজ্ঞ খাইরুল মতিন, উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) রেহানা মকবুল, চর চারতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব খান, লায়ন্স ক্লাবের সাবেক গভর্নর লায়ন মো. ফারুক কালাম, উপজেলা সুজনের সভাপতি হাজী মো. মিজানুর রহমান, সিলেট অঞ্চল লঞ্চ মালিক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান হেলিম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে