শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বর্ণ ও ডিপিএসের ওপর কি জাকাত দিতে হবে?

news-image

প্রশ্ন : আমার তিন ভরি স্বর্ণের অলংকার আছে, যা ব্যবহার করা হয় না। আমার প্রতি মাসে ডিপিএস চলছে, যার পরিমাণ বর্তমানে তিন লাখ টাকা। প্রশ্ন হলো, এ অলংকার ও টাকার ওপর কি জাকাত দিতে হবে?


উত্তর : অলংকারের কথা উল্লেখ করেছেন যে অলংকার আছে, কিন্তু তিন ভরি, অর্থাৎ আপনার এ অলংকার জাকাত ওয়াজিব হওয়ার জন্য যে নেছাব রয়েছে, সে নেছাব এখানে হয়নি। তাই আপনার এ অলংকারের ওপর জাকাত আসবে না। যেহেতু নেছাব পরিপূর্ণ হয়নি। এখানে নেছাব হচ্ছে ৮৫ গ্রাম, অর্থাৎ প্রায় সাড়ে সাত ভরির চেয়েও বেশি। এতটুকু পরিমাণ যদি কারো কাছে থাকে আর সে অলংকার যদি নিজে ব্যবহারের জন্য ব্যবহার না করে থাকে, তাহলে তার জাকাত এই অলংকারের ওপর আসবে। ব্যবহার যদি করে থাকে, তাহলে এই অলংকারে জাকাত আসবে কি না, এটি নিয়ে আলেমদের মাঝে মতপার্থক্য রয়েছে।


ডিপিএসটি যদি দীর্ঘ মেয়াদের জন্য, যেমন—আট বছর, ১০ বছর, ১৫ বছরের জন্য হয়ে থাকে অথবা অনেকের চাকরির শেষ পর্যন্ত হতে পারে ডিপিএসটা। যেমন—চাকরি শেষ হবে মূল টাকাটা সংগ্রহ করবে। যদি এমন হয়, তাহলে তার ওপর জাকাত আসবে না। তিনি যখন ডিপিএসটা ওঠাবেন, তখন শুধু একবার জাকাত দেবেন।


তবে ডিপিএসটা যদি এমন হয়, যেকোনো সময় তিনি এটা তুলতে পারবেন, মানে এ সুযোগ আছে, তাঁকে দেওয়া আছে, যেকোনো সময় এইটা তুলতে পারেন অথবা ডিপিএসটা যদি এমন হয়, সেখান থেকে তিনি ইনকাম গ্রহণ করছেন, তাহলে এ ডিপিএস থেকে জাকাত দিতে হবে। যেহেতু আপনি তিন লাখ টাকার কথা উল্লেখ করেছেন। এখানে নেছাব পরিমাণ আছে। যদি এ পরিমাণ টাকা এক বছর থাকে, তাহলে অবশ্যই এর ওপর জাকাত আসবে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা