,

সাংবাদিক পীযূষের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

news-image

এটিএন নিউজের পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান সাংবাদিক পীযূষ কান্তি আচার্য এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে উপজেলার গোলচত্তর এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 
মানববন্ধন শেষে এক প্রতিবাদ সভায় আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো, সেলিম পারভেজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ এর যুগ্ম আহবায়ক মো. হানিফ মুন্সি, সুজন এর সভাপতি হাজী মো. মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. জাহাঙ্গির খন্দকার, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো সাদেকুল ইসলাম সাচ্চু, সাবেক সভাপতি মো. আক্তারুজ্জামান রঞ্জন, সাবেক সাধারন সম্পাদক মো. হুমায়ুন কবির, যমুনা টিভির ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মো. শফিকুল ইসলাম, এটিএন বাংলার আশুগঞ্জ প্রতিনিধি ইসহাক সুমন, চ্যানেল নাইনের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আল মামুন, সমকালের আশুগঞ্জ প্রতিনিধি মো. আনোয়ার হোসেন, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো মুজিবর রহমান প্রমূখ। এসময় আশুগঞ্জে কর্মরত সকল সাংবাদিক, সুশিল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেনীপেশার লোকজন উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, আগামী ৭দিনের মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার না করতে পারলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

 

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে