,

জিন আছর করলে তার লক্ষণ কী?

news-image

ইসলাম ডেস্ক  :কবিরাজ ইসলামে কতটুকু সম্মত। অনুলিখনে সজীব খান।

প্রশ্ন : কোনো ব্যক্তিকে যদি জাদু করা হয় বা জিন আছর করে, তবে কী কী লক্ষণ বা উপসর্গ দেখে আমরা তা বুঝব? অনেকে ওঝা বা ফকিরের কাছে যায়, ঘরের মধ্যে কোনো তাবিজ থাকলে তা বের করার জন্য। এ কাজটি ইসলামে কতটুকু সম্মত?


উত্তর : এর সুনির্দিষ্ট কোনো লক্ষণ নেই। যারা এ বিষয়ে বিশেষজ্ঞ রয়েছে, তারা আলোচনার মধ্যে এগুলো উপলব্ধি করতে পারে। আমি একটা নির্দিষ্ট লক্ষণ বলে দিলাম আর আপনি ভাবলেন, এটাই মনে হয় লক্ষণ, বিষয়টি এমন নয়।


আপনি যদি শারীরিক কারণে অসুস্থ বোধ করেন, তাহলে প্রাথমিক কাজ হলো ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তার আপনাকে দেখার পর যদি কোনো রোগ ধরতে না পারে, কিন্তু আপনি অসুস্থ বোধ করেন, তাহলে জাদু বা এই বিষয়গুলো সম্পর্কে যাদের অভিজ্ঞতা আছে, তাদের পরামর্শ নিতে পারেন।


কিন্তু প্রথমেই যদি আপনি ফকির, ওঝা, কবিরাজ ইত্যাদি লোকের কাছে যান, তাহলে তারা আপনাকে বলবে মহাজাদু করা হয়েছে; বরং সে নতুন করে জাদু করে আপনাকে বিপদে ফেলে দেবে। এদের মধ্যে অনেক প্রতারকও আছে।


যাঁরা সত্যিকারের কোরআন-হাদিসের জ্ঞান রাখেন, তাঁদের কাছে যান, তাহলে তাঁরা সহিহ দিকনির্দেশনা দান করতে পারবেন। আর ফকির, ওঝা, কবিরাজ এরা কিন্তু সহিহ দিকনির্দেশনা দান করবে না। কারণ, এরা তো ব্যবসা করে।


তবে সবচেয়ে উত্তম পদ্ধতি হলো, প্রথমেই ডাক্তারের কাছে যাওয়া এবং ডাক্তারের চিকিৎসা নেওয়ার পর যদি আপনি ব্যর্থ হন, তাহলে কোরআন ও হাদিসের মধ্যে যে ব্যবস্থা রয়েছে, সেগুলো গ্রহণ করতে পারবেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ