বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে তৃর্ণমূল ঘোষিত উপজেলা আওয়ামীলীগে কমিটি বিলুপ্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদীর চৌধুরী  এমপি ও সাধারণ সম্পাদক আল মামুন সরকার নির্দেশে আশুগঞ্জে তৃর্ণমূল ঘোষিত উপজেলা আওয়ামীলীগ বিলুপ্ত ঘোষণা করেছে তৃর্ণমূল ঘোষিত উপজেলা আওয়ামীলীগ। তৃর্ণমূল ঘোষিত উপজেলা আওয়ামীলীগের আহবায়ক হাজী মাহবুবুর রহমান ও যুগ্ন আহবায়ক মো. হানিফ মুন্সি এক লিখিত বিবৃতিতে জানান জেলা আওয়ামীলীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদীর চৌধুরী এমপি সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল মামুন সরকার এর সঞ্চলনায় গত ২৪ অক্টোবর আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় স্থানীয় আওয়ামীলীগের বিদ্যমান সংকট নিরসনে আলোচনা হয়।পরবর্তীতে উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক মো. হানিফ মুন্সি এই বিষয়ে জেলা আওয়ামীলীগের কাছে আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সার্বিক অবস্থা তুলে ধরেন। দলকে শক্তিশালী করতে জেলা আওয়ামীলীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদীর চৌধুরী এমপি ও সাধারণ সম্পাদক আল মামুন সরকার তৃর্ণমূল ঘোষিত উপজেলা আওয়ামীলীগ বিলুপ্ত করার নির্দেশ দেন। এবং সাথে মিলে মিশে কাজ করারও নির্দেশ প্রদান করে। জেলা আওয়ামীলীগের নির্দেশে তৃর্ণমূল ঘোষিত উপজেলা আওয়ামীলীগ জরুরী সভা আহবান করে  এই কমিটি বিলুপ্ত করার ঘোষণা করে।
এ ব্যাপারে উপজেলা আওয়ামলীগের যুগ্ন আহবায়ক মো. হানিফ মুন্সি জানান জেলা আওয়ামীলীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদীর চৌধুরী এমপি ও সাধারণ সম্পাদক আল মামুন সরকার সমঝোতার যে উদ্যোগ নিয়েছেন আমরা স্বাগত জানায় এবং তাঁদেরকে ধন্যবাদ জানায়। এখন থেকে র আ ম উবায়দুল মোকতাদীর চৌধুরীর এমপি নেতেৃত্বে কাজ করে বাংলাদেশের তিন বারের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন যাত্রাকে আরও বেগবান কারার শপথ নেন।