শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ছাত্রীর আত্মহত্যা

soysaideডেস্ক রিপোর্ট :

ব্রাহ্মণবাড়িয়া শহরের মুন্সিপাড়ায় কলেজ ছাত্রী মনিরা আকন মিতু (২০) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।


রোববার ভোর রাতে তিনি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। নিহত মিতু কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শাইটশালা গ্রামের আশরাফ উদ্দিন আকনের বড় মেয়ে। তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অনার্সের ছাত্রী ছিলেন।


প্রতিবেশীরা জানায়, আশরাফ উদ্দিন আকন তার পরিবারকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের মুন্সেফ পাড়ার কাঙ্গালনাথ পুকুরের পাড়ে তার মামা আতাউর রহমান (মনা মিয়ার) বাড়ির ৬তলায় দীর্ঘদিন যাবত বসবাস করছে। গত দুই দিন আগে বড় মেয়ে ও ছোট ছেলেকে বাসায় রেখে গ্রামের বাড়িতে যান। আজ সকাল ৬টার দিকে তার ছোট ছেলে ঘুম থেকে উঠে বোনের লাশ ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করলে  প্রতিবেশিদের ঘুম ভাঙ্গে। পরে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।

পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।


ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব জানান, ময়না তদন্তের পর নিশ্চিত হতে পারব এটি হত্যা নাকি আত্মহত্যা। 

 

 

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা