,

বাংলাদেশিকে মারধর করায় মালয়েশীয় ব্যবসায়ীর জরিমানা

news-image
মোঃশামীম সরকর,মালয়েশিয়াঃ- প্রতিষ্ঠানে কর্মরত বাংলাদেশি শ্রমিকের গায়ে হাত তোলায় রিসামুদ্দিন আব ওয়াহাব নামে এক মালয়েশীয় ব্যবসায়ীকে এক লাখ টাকা (পাঁচ হাজার রিংগিত) জরিমানা করেছেন দেশটির আদালত। ১৯ অক্টোবর দেশটির পুলিশের হাতের গ্রেফতার হওয়ার পর রিসামুদ্দিনকে এ জরিমানা করা হয়। একই সঙ্গে  রিসামুদ্দিনকে শ্রমিক সাহেব আলীর ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। সংশ্লিষ্ট সূত্র জানায়, গাড়ি অপরিষ্কারের দায়ে গত ১৭ অক্টোবর সাহেব আলী নামে এক বাংলাদেশিকে নির্মমভাবে মারধর করেন রিসামুদ্দিন। 

পুরো ঘটনাটি গ্যারেজের সিসিটিভি ক্যামেরায় ধারণের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। বিষয়টি দেখে চরম ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকসহ প্রবাসী বাংলাদেশিরা। জড়িত ব্যক্তির শাস্তির দাবি করেন তারা। এ ঘটনায় ভীষণভাবে সমালোচিত হয় দেশটির পুলিশও। অবিলম্বে অপরাধী রিসামুদ্দিনকে গ্রেফতারের দাবি জানালে ১৯ অক্টোবর তাকে গ্রেফতার করা হয়। এদিকে চিকিৎসার ক্ষতিপূরণের টাকা চাইলেও তা দিতে অস্বীকার করেন রিসামুদ্দিন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে