বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কিভাবে করবেন নামাজের নিয়ত?

news-image

ইসলামের পাঁচ স্তম্ভের মধ্যে কালিমার ঠিক পরেই নামাজের অবস্থান। ¯্রষ্টার প্রতি সৃষ্টির আত্মনিবেদন বা আত্মসমাহিত হওয়ার এক পরম মাধ্যম এ নামাজ। নামাজের প্রস্তুতি পর্ব থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত মোট ১৩টি ফরজ ও ১৪টি ওয়াজিব রয়েছে। একাজগুলোর সামষ্টিক রূপই হলো সালাত বা নামাজ। নামাজ শুরুর আগে একটি বিশেষ ফরজ হলো নিয়ত করা। নিয়ত শব্দের অর্থ ইচ্ছা করা। প্রতিটি কাজের ফলাফল নিয়তের ওপর নির্ভরশীল।
মহানবী সা. বলেছেন, প্রত্যেক কাজের ফলাফল নিয়তের ওপর নির্ভরশীল। আর মানুষ তার নিয়ত অনুযায়ীই ফল পাবে। বুখারী, হাদীস : ১
তাই নামাজের ক্ষেত্রেও নিয়ত আবশ্যক। নিয়ত হলো প্রবল ইচ্ছাশক্তি এবং এ নিয়তও হতে হবে একটু বিস্তারিত। মানে কোন ওয়াক্তের নামাজ? ফরজ না নফল? কত রাকাত? ইত্যাদির সব কিছুর বিস্তারিত নিয়ত নামাজ শুরুর আগেই করতে হবে। অর্থ্যাৎ, ইচ্ছার মাঝে এ বিস্তারিত বিষয়গুলো থাকাও আবশ্যক।
আমরা অনেক সময় মুখে উচ্চারণে নিয়ত করি। নিয়ত মুখে নয়, বরং অন্তরে করাই উত্তম। কারণ ইচ্ছা তো মনে মনেই হয় এবং এটিই মহানবী সা. এর সুন্নাত। তবে অন্তরে ইচ্ছার পাশাপাশি যদি কেউ মুখেও নিয়ত করতে চায়, তাহলে সে সুযোগও আছে। সূত্র: আল হিদায়া, সালাত অধ্যায়
আর নিয়ত মুখে উচ্চারণের ক্ষেত্রে উচ্চারণ যেন নির্ভুল হয় তাও নিশ্চিত করতে হবে। তাই যারা আরবিতে দক্ষ নন, তাদের জন্য বাংলায় নিয়ত করাই শ্রেয়।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা