বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে মুসলিম কমিউনিটিতে নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

news-image

যুক্তরাষ্ট্রের মুসলিম কমিউনিটিতে নারী নির্যাতন প্রতিরোধে কমিউনিটির সচেতনতা বৃদ্ধিতে ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছে বেসরকারি সংস্থা টার্নিং পয়েন্ট। স্থানীয় সময় শুক্রবার বিকালে প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনের সঞ্চালক ছিলেন, টার্নিং পয়েন্টের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুবিনা নিয়াজ। আরো বক্তব্য রাখেন, নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান ড্যানিয়েল ড্রম, সংবাদ সম্মেলনের সহ-আয়োজক নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক বর্ণমালা সম্পাদক মাহফুজুর রহমান, সাংবাদিক সামশাদ হুশাম, বেসরকারি সংস্থা ছায়া সিডিসি’র নির্বাহী পরিচালক আফরিন হক, টার্নিং পয়েন্টের এডুকেশন অ্যান্ড আউটরিচ কো-অর্ডিনেটর সাঈদা রশীদ প্রমুখ। সংবাদ সম্মেলনে সিটি কাউন্সিলম্যান ড্যানিয়েল ড্রম ‘ডমেস্টিক ভায়োলেন্স’ বন্ধে সচেতনতা বৃদ্ধি কার্যক্রমে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, একমাত্র পারিবারিক সচেতনতা সৃষ্টির মাধ্যমে এ ধরনের অপরাধপ্রবণতা কমাতে হবে। এ ব্যাপারে তিনি কমিউনিটির যে কোনো কার্যক্রমে সিটি কাউন্সিলের পক্ষ থেকে সহায়তা দিতে প্রস্তুত রয়েছেন বলে জানান তিনি।
 
কাউন্সিলম্যান ড্রম আরো বলেন, কোনো নারীরই ভীতি ও সহিংসতার ছায়ায় বসবাস করা উচিত নয়। এজন্য কমিউনিটিতে সচেতনতা বৃদ্ধি  করতে হবে।

রবিনা নিয়াজ বলেন, দুর্ভাগ্যজনকভাবে নারী নির্যাতন প্রতিটি সমাজেই হচ্ছে। এজন্য যার যার অবস্থান থেকে নারী নির্যাতন বন্ধে সচেতনতা বাড়াতে হবে। তিনি বলেন, ভাষাগত দুর্বলতা বিশেষ করে ইংরেজি না জানায় অনেক নারী গৃহে নির্যাতনের বিরুদ্ধে মুখ খুলছেন না। অনেকে এ কারণে সুষ্ঠু প্রতিকারও খুঁজে পাচ্ছেন না। এসব নারীদের জন্য কাজ করছে টার্নিং পয়েন্ট। সংবাদ সম্মেলনে অন্যান্য বক্তারা বলেন, প্রতিকূল পরিবেশে কিভাবে এসমস্যা সমাধান করা যায় তার প্রতিকারের জন্য নারীদেও মানুষিক শক্তি অর্জন করতে হবে।

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক