হজে ইন্তেকালকারীরা জান্নাতবাসী হোন
সারা বিশ্বের মোমিন মুসলিমরা মহান আল্লাহ্ তাআলার ডাকে সাড়া দেন। তাঁর অতিশয় পুরনো ঘর, মানব জাতির ‘প্রথম ইবাদগাহ্’ মহা পবিত্র বাইতুল্লাহ বা মহান আল্লাহর ঘর কা’বা প্রদক্ষিণের (তাওয়াফের) জন্য আল্লাহর প্রেমে আশেক হয়ে তারা পৃথিবীর চতুরদিক থেকে সেখানে সামবেত হতে থাকেন। আর এ হজব্রত পালনের সময় হচ্ছে শাওয়াল, জিলকদ এবং জিলহজ মাসের ৭ তারিখ পর্যন্ত। সেই সময়ের মধ্যে যারা পবিত্র কা’বার চতুরপাশে জমায়েত হয়, তখন তারা সবাই মহান আল্লাহর ঘরের মেহমান। এই মেহমানদের নিরাপত্তা বিধান করা, সেই দেশের রাজা-বাদশাহ ও প্রশাসকদের দায়িত্ব এবং অবশ্য কর্তব্য। কেন না, আদিকাল থেকেই আল্লাহ্ তামালা তাঁর এই পবিত্র ও মহাসম্মান্নিত ঘরের সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা বিদ্যমান রেখেছেন। যে জন্য আল্লাহ্ তাআলা সূরা ত্বীনে এর নিরাপত্তার কথা উল্লেখ করে বলেছেন, এ মক্কানগরী নিরাপদ শহর।
তাই হজ পালনকারীগণ আল্লাহ্র প্রেমে, আবেগে আপ্লুত হয়ে, মক্কায় মোয়াজ্জমায়-কা’বা গৃহের চতুরপাশের স্থানসমূহে- সাফা, মারওয়া, আরাফাত, মুসদালিফা ও মিনায় অবস্থান করেন।
এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা এবং তাঁর প্রিয় বন্ধু ও নবী হজরত ইব্রাহীম খলিলুল্লাহ (আ.)-এর বাণীও রয়েছে।
‘আর (স্মরণ করো) আমি যখন মানুষের মিলনস্থল ও নিরাপত্তার কেন্দ্র হিসেবে (এই কা’বা) ঘরটি নির্মাণ করেছিলাম, (আমি তাদের আদশ দিয়েছিলাম, আমার মনোনীত) ইব্রাহীমের দাঁড়ানোর স্থানটিকে নামাজের স্থান হিসেবে গ্রহণ করো। আমি ইব্রাহীম ও ইসমাইলকে আদেশ দিয়েছিলাম, যেন তারা আমার ঘর (কা’বা)কে (হজ ও ওমরার) তাওয়াফকারীদের জন্য, আল্লাহর ইবাদতে আত্মনিয়োগকারীদের জন্য, (সর্বোপরি) তাঁর নামে রুকু সিজদাহকারীদের জন্য পবিত্র করে রাখে।’
‘আরও (স্মরণ করো) ইব্রাহীম যখন বলেছিল, হে আমার প্রভু! তুমি এই শহরকে শান্তি ও নিরাপত্তার শহর বানিয়ে দাও এবং এখানকার অধিবাসীদের মাঝে যে ব্যক্তি আল্লাহ্ তাআলা এবং পরকালে বিশ্বাস করে, তুমি নানা ধরনের ফল-মূল দিয়ে তার এবং তাদের জন্য আহারের জোগান দাও। (বাকারা-১২৫-২৬) এরই ফলে আজ লাখো লাখো আল্লাহর বান্দা-বান্দি এই স্থানে আসে, নিজের আত্মশুদ্ধির জন্য এবং কৃত অপরাধের জন্য ক্ষমা চাইতে, অনুশোচনা করতে। অতঃপর তারা আল্লাহ তাআলার বিধান অনুসারে নিষ্পাপ হয়ে, আপন আপন বাড়ি-ঘরে ফিরে যেতে। এ মোমিন মুসলিমরা কখনও এ উদ্দেশ্য নিয়ে আসেন না যে, তারা মৃত্যুবরণ করে লাশ হয়ে আপনজনদের কাছে ফিরে যাবেন।
সম্প্রতি হজে হাজীরা যখন আরাফাতের ময়দানে অবস্থান করেন, মুজদালিফাতে রাত যাপন করেন, আল্লাহ তাআলার দরবার থেকে ক্ষমা চেয়ে, পাপমুক্ত হয়ে মিনায় বড় জামারাতে (বড় শয়তানকে) পাথর নিক্ষেপ করতে গিয়ে, পথে দুর্ঘটনায় পতিত হন। সেখানে পদদলিত হয়ে, অনেক সংখ্যক হাজী মারা যান এবং বহু হাজী আহত হয়ে হাসপাতালে ভর্তি হন এবং এদের মধ্যেও অনেকেই ইন্তেকাল করেন। আমাদের বাংলাদেশের বেশকিছু হাজী মৃত্যুবরণ করেছেন এবং অনেকেই আহত ও অনেকেই নিখোঁজ হয়েছেন। সৌদি সরকার এদের পূর্ণ তথ্য সংগ্রহে তৎপর রয়েছে।
এই অনাকাক্সিক্ষত মর্মান্তিক দুর্ঘটনায় সারা বিশ্বের মানুষ স্তম্ভিত, ক্ষুব্ধ এবং বিশ্ব মুসলিমের হৃদয় আঘাতপ্রাপ্ত ও অশ্র“সিক্ত। সত্যিকার অর্থে যদি কেউ দেশের প্রশাসক এবং প্রশাসনের অবহেলা বা অসতর্কতার জন্য এ দুর্ঘটনা ঘটে থাকে, তবে তারা দায়ী থাকবে এবং মহান আল্লাহর কাছ থেকে আসবে অভিম্পাত এবং মানবজাতির কাছ থেকে থাকবে ধিক্কার। কেন না, যাদের হৃদয়ে আল্লাহ তাআলার ভয় নেই এবং মানুষের প্রতি দয়া বা ভালোবাসা নেই, তারাই এমনি ধরনের অপরাধ করতে সাহস পেয়ে থাকে। একমাত্র মোমিন ব্যক্তিরাই আল্লাহ তাআলার ভয়ে ভীত থাকে এবং অন্যান্য সব মানুষের দুঃখ-কষ্টে দুঃখিত ও ব্যথিত হয়ে থাকে।
সমগ্র বিশ্বের মোমিন মুসলিমরা কা’বা জিয়ারতে আসে একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামীনের একাত্মবাদ ও মহিমা প্রকাশ করতে এবং তার ইবাদতের জন্য নির্মিত পৃথবীর সর্বপ্রথম ঘর ‘কা’বার’ প্রতি শ্রদ্ধা নিবেদন করতে। তখন তাদের মুখে শুধু উচ্চারিত হতে থাকে ‘হে আল্লাহ! আমি হাজির আছি। আমি হাজির আছি। তোমার কোনো শরিক নেই। প্রশংসা, নিয়ামত তোমারই। সমগ্র সাম্রাজ্য তোমারই, তোমার কোনো শরিক নেই। গত ২৮ সেপ্টেম্বরের পত্র-পত্রিকায় সৌদি আরবের মিনার দুর্ঘটনা গত পঁচিশ বছরের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা। সৌদি সরকার কর্তৃক এর তদন্ত শুরু হয়েছে। তবে যারা এ দুর্ঘটনায় আক্রান্ত হয়েছেন, তাদের পরিবার-পরিজনের জন্য অত্যন্ত মর্মান্তিক এবং হৃদয়বিদারক ঘটনা। মৃত, আহত এবং নিখোঁজ হাজীদের প্রতি সমগ্র বিশ্ববাসীর অশ্র“ঝরার মতো ব্যাপক দুঃখ ও ব্যথা রইল। মহান আল্লাহ রাব্বুল আলামীন তাদের জান্নাতদান করুন।
লেখক : প্রবীণ শিক্ষক ও সমাজসেবক











