আগামী বছর এক কোটি ওমরাহ ভিসা দেবে সৌদি আরব
আমাদের ব্রাহ্মণবাড়িয়া October 12, 2015
আগামী হিজরি বছরে (১৪৩৭ সাল) ওমরাহ হজ যাত্রীদের জন্য এক কোটি ভিসা ইস্যু করবে সৌদি সরকার। সোমবার এক সংবাদ সম্মেলনে দেশটির হজমন্ত্রী বন্দার হাজ্জার এ তথ্য জানান।
তিনি জানান,আগামী ৪ বছরে এ সংখ্যা বেড়ে ৬ কোটি হবে। বিভিন্ন দেশের হজ এজেন্সিগুলোর সেবার মান পর্যালোচনা করে ভিসা ইস্যুর অনুমতি দেওয়া হবে।