,

নেফারতিতির সমাধি

news-image

তিন হাজার বছর আগে দৃশ্যপট থেকে হারিয়ে গিয়েছিলেন মিসরের রানী নেফারতিতি; কিন্তু ইতিহাসে তার নাম রয়েছে, তাই তার কবর আবিষ্কারে প্রত্নতত্ত্ববিদদের যত্নের শেষ নেই। কিন্তু অসংখ্য পিরামিডের কোনটায় শুয়ে আছেন মিসরের সৌন্দর্যের প্রতিমা রানী? বের করাটা সহজ কর্ম নয়।

natahirতাই বলে হাল ছাড়েননি পুরাতত্ত্ববিদরা। তবে হাওয়ার্ড কার্টারের আগে রানীর সমাধির খোঁজ বের করতে পারেননি কেউ। অবশ্য আরেকজন ব্রিটিশ পুরাতত্ত্ববিদ নিকোলাস রিভস মনে করতেন, রানী নেফারতিতির জন্য আলাদা কোনো কবর নেই। তিনি চিরশয়ান আছেন রাজা তুতেনখামেনের কবরেই। তবে তুতেনখামেনের সঙ্গে নয়, ভিন্নভাবে সমাহিত অবস্থায়। রিভসের থিওরিতে নড়েচড়ে বসেন বিশ্বের তাবৎ মিসরবিদরা; কিন্তু নেফারতিতিকে নিয়ে রহস্যের শুরু তো আরও হাজার হাজার বছর আগে থেকে। নানা রকম তত্ত্ব, তথ্য ও অনুমানের ওপর ভিত্তি করে তুতেনখামেনের কবরের ভেতরেই নেফারতিতিকে খোঁজা শুরু হয়েছে। তবে একটা সন্দেহ ফের জেগে উঠতে শুরু করেছে। সেটা হলো, যুবক তুতেনখামেনের জীবনে নারীর প্রাচুর্য ছিল খুব বেশি। রিভস যেসব চিহ্ন ধরে তুতেনখামেনের কবরের ভেতরে যে নারীকে নেফারতিতি হিসেবে ভাবছেন, সে নারী নেফারতিতি না হয়ে তুতেনখামেনের কোনো প্রিয়তমা নারীর কবরও তো হতে পারে। সিএনএন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে