শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তর শেরপুরে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি!!

Crime-150x150প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়া শহরের উত্তর শেরপুরে দুধর্ষ চুরি হয়েছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার দিবাগত রাতে। এ সময় চোরেরা নগদ টাকাসহ স্বর্ণালংকার নিয়ে যায়।


এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় সাইফুল ইসলাম লিমন বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। 

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাতে শহরের উত্তর শেরপুরে হামীম ভিলায় একদল চোর বাসার গেইেটের ও দরজার তালা ভেঙ্গে বাসার নিচতলার একটি কক্ষ থেকে আলমারীর লকার ভেঙ্গে চার ভরি স্বর্ণালংকার ও নগদ ৪৫ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। মামলার বাদী সাইফুল ইসলাম লিমনের বড় ভাই কাউছার আহমেদ জানান, ঘটনার রাতে ফজর নামাজের জন্য ঘুম থেকে উঠে দরজা খুলতে গেলে বাহির থেকে দরজা লাগানো দেখে তৃতীয় তলায় অবস্থিত বড় ভাইকে মোবাইল ফোনে জানালে তিনি এসে ঘরের দরজা বাহির থেকে খুলে দেয়। এ সময় কাউছার আহমেদ নিচ তলায় গিয়ে দেশে কয়েকটি কক্ষের দরজা খোলা ও বাসার প্রধান গেইটের এবং আলমারীর লকার ভাঙ্গা দেখে তার ভাই মামলার দাবী ও বড় ভাইকে জানান।

এ ঘটনায় পুলিশকে খবর দিলে সদর থানার এস আই সামসুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আব্দুর রব জানান, ঘটনাটি আমি শুনেছি এবং পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা