,

শুরু হল ‘তাকবীরে তাশরিক’

news-image

আজ ৯ জিলহজ। ফজর নামাজ থেকে শুরু হয়েছে তাকবীরে তাশরিক পাঠ। প্রত্যেক মুমিন নর নারীর ওপর এ তাকবীর পড়া ওয়াজিব (আবশ্যক)। ৯ জিলহজ ফজর থেকে ১৩ জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরয নামাজের পর অন্তত একবার এ তাকবীর পড়ার নিয়ম রয়েছে। পুুরুষরা উচ্চ আওয়াজে ও নারীরা নিম্ন আওয়াজে এ তাকবীর পাঠ করবেন। তাকবীরে তাশরিকটি হল, “আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ’।
তাকবীরে তাশরিকের ইতিহাস
হযরত ইব্রাহীম আ. স্বীয় পুত্র হযরত ইসমাঈল আ. এর গলায় ছুরি রাখলেন। রাখা মাত্রই কবুল হয়ে যায় কোরবানি। হজরত জিব্রাইল আ. বেহেশত থেকে রওনা হলেন দুম্বা নিয়ে। কিন্তু তাঁর সন্দেহ হচ্ছিল হয়তো তিনি জমিনে আসার আগেই জবাই কাজ সম্পাদন করে ফেলবেন হযরত ইব্রাহিম আ.। তাই জিব্রাইল আ. আকাশ থেকে উচ্চস্বরে আওয়াজ দিয়ে বলতে লাগলেন, ‘আল্লাহু আকবার আল্লাহু আকবার’। হযরত ইব্রাহীম আ. তার আওয়াজ শুনে আকাশ পানে তাকিয়ে দেখতে পেলেন, হযরত ইসমাঈল আ. এর পরিবর্তে দুম্বা নিয়ে আসছেন হযরত জিব্রাঈল আ.। তখন তিনি উচ্চস্বরে বলে উঠলেন “লা-ইলাহ ইল্লাল্লাহু আল্লাহু আকবার’। পিতার মুখে তাওহিদে বাণী শুনে হযরত ইসমাঈল আ. আল্লাহর বড়ত্ব ও শোকর আদায় করে বলতে থাকেন ‘আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ’।
একজন দূত ও দুই নবীর পবিত্র কালামগুলো আল্লাপাকের দরবারে এমনিভাবে কবুল হলো যে, কিয়ামত পর্যন্ত আগত সকল উম্মতের কণ্ঠে তা উচ্চারণ করা ওয়াজিব করে দেওয়া হয়। এ কালামগুলোকেই একত্রে তাকবিরে তাশরীক বলা হয়।
তাকবীর সংক্রান্ত কিছু বিধান
তাকবীরে তাশরিক একবারের বেশি পড়ার কথা উল্লেখ নেই। এ জন্য একবারের বেশি পড়া সুন্নত পরিপন্থী। (তাহতাবী শরীফ)
নফল-বিতর ও জানাযার নামাজের পর তাকবীর তাশরিক পড়তে হয় না।
ঈদের নামাযের পর তাকবির বলা সুন্নত।
মাছবুক নিজ নামাজ শেষ করে তাকবীর বলতে হবে।
মুসাফিরের ওপর তাকবির ওয়াজিব নয়। অবশ্য যদি সে জামাতে শরিক হয় তখন তার ওপরও ওয়াজিব হয়ে যায়।
ঈদ গায়ে আসা যাওয়ার পথেও তাকবীর বলা উত্তম।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে