বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোরবানির সামর্থ না থাকলে যা করবেন!

news-image

আমাদের সমাজে এমনও মানুষ আছেন যাদের কোরবানি দেওয়ার সামর্থ নেই। কিন্তু তাই বলে তাদের মন খারাপের কোন কারণ নেই। ইসলাম বিষয়টির দিকে এক বিশেষ গুরুত্ব দিয়েছে। এমন কিছু কাজ আছে যা কোরবানি দেওয়ার সমতুল্য হিসেবে বিবেচ্য হয়। আর তা হলো-
কোরবানি করার সামর্থ নেই, এমন ব্যক্তির উচিত যে, সে কোরবানির পরিবর্তে তার চুল কাটবে, নখ কাটবে এবং নাভির নিচের চুল পরিষ্কার করবে। একাজ তার জন্য কোরবানি  হিসেবে প্রযোজ্য হবে। (আবু দাউদ, নাসাঈ)
হজরত আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, এক সাহাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল! আমার একটি দুধাল উষ্ট্রি বা ছাগী ব্যতীত আর অন্য কিছু নেই। আমি কি উহা দ্বারা কুরবানি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম বললেন না, অতঃপর ইরশাদ করলেন, خُذْ مِنْ شَعْرِكَ وَ اَظْفَارِكَ وَ تَحْلُقْ عَانِتَكَ فَذلِكَ تَمَامُ اُضْحِيَّتِكَ অর্থাৎ বরং তুমি  কোরবানির দিন স্বীয় নখ, চুল, গোফ ও তলদেশের চুল পরিষ্কার কর। এটি তোমার কোরবানি বলে গণ্য হবে। (আবু দাউদ, নাসাঈ, মিশকাত)
পরিশেষে আমরা যারা কোরবানি দিতে একান্তই অপারগ তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম-এর এ হাদিসটি আশার বাণী। এ হাদিসের ওপর আমল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম-এর সুন্নাতকে বাস্তবায়ন করি এবং কোরবানির ছাওয়াব লাভ করি। আল্লাহ তাআলা আমাদের কোরবানির ছাওয়াব লাভের তাওফিক দান করুন।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা