,

ইসলামী ব্যাংকের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষা উপকরণ বিতরণ

ডেস্ক রিপোর্ট : BBaria map-2ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ব্রাহ্মণবাড়িয়া শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের মেধাবী সন্তানদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। 
গতকাল মঙ্গলবার বিকেলে স্থানীয় সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার কাজি সলিম উল্লাহ। 
ইসলামী ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া শাখার ব্যবস্থাপক ও ব্যাংকের এ.ভি.পি এস.এ.এম মিজানুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজা, প্রেস ক্লাবের সহ সভাপতি দৈনিক নয়াদিগন্তের জেলা সংবাদদাতা আল আমীন শাহীন, সাপ্তাহিক অগ্রধাপের সহাকারী সম্পাদক এ এম, আকছির খান প্রমুখ। 
অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৭৯ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ সহ শিক্ষার বিভিন্ন উপকরণ প্রদান করা হয়। 
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জেলা শিক্ষা অফিসার কাজি সলিম উল্লাহ শিক্ষার প্রসারে অণুপ্রেরণার জন্য ইসলামী ব্যাংকের এ উদ্যোগের প্রশংসা করেন। তিনি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় সুনাগরিক হয়ে দেশের জন্য যোগ্য হয়ে গড়ে উঠার জন্য এবং শিক্ষার আলো ঘরে ঘরে ছড়িয়ে দিতে শিক্ষক অভিভাবক সহ সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর