ভক্সওয়াগনের শেয়ারে ধস!

news-image

ভক্সওয়াগনের কিছু গাড়ি অতিরিক্ত পরিবেশ দূষণ করছে বলে জানায় মার্কিন পরিবেশ বিষয় সংস্থা 'দি এনভারমেন্টাল প্রটেকশন এজেন্সি' (ইপিএ)। এই বার্তা গণমাধ্যমে প্রকাশের পর আজ সোমবার বেশ বড় ধস নামে ভক্সওয়াগনের শেয়ারবাজারে। শতকরা ১৭ ভাগ হ্রাস পেয়েছে বিশ্বসেরা গাড়ি নির্মাণকারী সংস্থাটির শেয়ারমূল্য।
 
মার্কিন প্রতিষ্ঠান ইপিএ ভক্সওয়াগনের বেশ কিছু গাড়ি পরীক্ষা করে জানায়, তা মার্কিন সংস্থাটির বেঁধে দেয়া পরিমাণের থেকে বেশি দূষিত গ্যাস নির্গমন করছে। এই ঘটনায় প্রতিষ্ঠানটি অর্ধ লক্ষ গাড়ি ফেরত নেয় নিজেদের কাছে। এই গাড়িগুলো বিভিন্ন স্থান প্রেরণ এবং আবার ফেরত নেয়ার সম্পূর্ন পরিবহন খরচ প্রদান করে ভক্সওয়াগন কতৃপক্ষ। সেই সঙ্গে মার্কিন পরিবেশ রক্ষার সংস্থাটি ভক্সওয়াগনের বিপক্ষে জরিমানা করারও প্রস্তুতি নিচ্ছে। ইপিএ জানায়, পরিবেশন দূষণকারী প্রতিটি গাড়ির জন্য ভক্সওয়াগনকে ৩৭ হাজার ৫০০ ডলার জরিমানা প্রদান করতে হেব। প্রায় ৪ লাখ ৮২ হাজার গাড়ির প্রতিটির জন্য এই পরিমাণে জরিমান প্রদান করতে হবে জার্মান ভিত্তিক গাড়ি তৈরির এই শীর্ষ প্রতিষ্ঠানকে!
 
এদিকে গণমাধ্যমে বিষয়টি প্রকাশের পর ভক্সওয়াগনের চিফ এক্সিকিউটিভ মার্টিন উইনটারকন সকলে নিকট ক্ষমা চেয়ে বলেন, "আমাদের গ্রাহক ও সাধারণ মানুষের বিশ্বাস ভাঙ্গার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। উল্লেখ্য, এ বছরের প্রথম ছয়মাসে ভক্সওয়াগান গাড়ি বিক্রির সংখ্যায় টয়োটা কোম্পানিকে ছাড়িয়ে যায়। তাদের মোট শেয়ার মূল্য ৭৫ বিলিয়ন মার্কিন ডলার। বিবিসি।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান