,

মঙ্গলবার ভারত-বাংলাদেশ কবিতা সন্ধ্যা

news-image

মঙ্গলবার ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ‘উড়ান’ এর আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে ‘এসো কবিতায় হাত ধরি’ শীর্ষক দুই বাংলার কবিতা সন্ধ্যা অনুষ্ঠিত হবে। 


বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় আগরতলার সুকান্ত একাডেমি প্রেক্ষাগৃহে অনুষ্ঠিতব্য এ কবি সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী মানিক সরকার। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের অধ্যক্ষ স্বামী সন্মাত্রানন্দ, কবি আবু হাসান শাহরিয়ার ও কবি দিলীপ দাস।


কবিতা সন্ধ্যায় বাংলাদেশের পক্ষে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক সাংবাদিক মনির হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি সাংস্কৃতিক প্রতিনিধি দল এবং চট্টগ্রামের পক্ষে মো. মুজাহিদুল ইসলামের নেতৃত্বে নয় সদস্যের একটি সাংস্কৃতিক প্রতিনিধি দল যোগ দেবে। এছাড়া ভারতের ত্রিপুরা, আসামের শিলচর ও কোলকাতার কবি-বাচিকশিল্পীরাও কবিতা সন্ধ্যায় অংশ নেবেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে