,

জেলটা মুঠোফোনের যাত্রা শুরু

news-image

পারটেক্স গ্রুপ, স্টার গ্রুপ, কর্ণফুলী গ্রুপ ও মেট্রো গ্রুপের সম্মিলিত প্রয়াসে স্কাই টেলিকমিউনিকেশন লি.-এর নতুন প্রয়াস মুঠোফোন জেলটার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো সংবাদ সম্মেলনের মাধ্যমে। জেলটা মুঠোফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জনপ্রিয় নায়ক অনন্ত জলিলকে সঙ্গে নিয়ে জেলটা মুঠোফোনের পথচলার ঘোষণা দেন স্কাই টেলিকমিউনিকেশন লি.-এর ব্যবস্থাপনা পরিচালক আবদুল আজিজ আল মামুদ। গুলশান ক্লাবের ল্যামডা হলে এ সময়ে উপস্থিত ছিলেন স্কাই টেলিকমিউনিকেশন লি.-এর পরিচালক জহির আহমেদ, মাকিন উর রশীদসহ কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে জেলটা মোবাইল ফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অনন্ত জলিল বলেন, পণ্যের গুণগতমান দেখেই আমি এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছি। জেলটা বাংলাদেশী পণ্য, আমাদের পণ্য। এই মুঠোফোন আমার পরিশ্রমে অর্জিত ইমেজের সঙ্গে মানানসই, যা আমার ভক্তরা সানন্দে ব্যবহার করতে পারবেন। স্কাই টেলিকমিউনিকেশন লি.-এর ব্যবস্থাপনা পরিচালক আজিজ আল মাহমুদ বলেন, জেলটা বাংলাদেশের মোবাইল ফোন জগতে নতুন একটি নাম। গ্রাহকদের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জনের জন্য জেলটা মোবাইল বিভিন্ন প্রকারের আধুনিক স্মার্ট ও ফিবার ফোন নিয়ে সর্বদা প্রস্তুত। তিনি বলেন, সারা দেশে ৮০টিরও বেশি ডিলারের মাধ্যমে জেলটা মোবাইলের বিপণন কার্যক্রম শুরু হয়েছে। সর্বোচ্চ গ্রাহকসেবা ও সন্তুষ্টি নিশ্চিত করতে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল জেলায় কাস্টমার কেয়ার স্থাপন করা হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাথমিকভাবে সর্বনিম্ন ৮৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৮৭০০ টাকা মূল্যে জেলটা মোবাইল ফোন পাওয়া যাবে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর