সাবেক ইংলিশ অধিনায়ক ব্রায়ান ক্লোজের মৃত্যু

news-image

চিরবিদায় নিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ৮৪ বছরের ব্রায়ান ক্লোজ। সোমবার লন্ডনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইংল্যান্ডের হয়ে ২২টি টেস্ট খেলেছেন ব্রায়ান ক্লোজ। ১৯৪৯ সালে তুখোড় এ অলরাউন্ডারের টেস্ট অভিষেক মাত্র ১৮ বছর ১৪৯ দিন বয়সে। ইংল্যান্ডের টেস্ট ইতিহাসে কম বয়সে টেস্ট অভিষেকের রেকর্ডটি এখনও ক্লোজেরই। আর অকুতোভয় ক্লোজের আলাদা গল্প ক্যারিয়ারের শেষটায়ও। ১৯৭৬ সালে ওয়েস্ট ইন্ডিজের ভয়ঙ্কর পেস বোলারদের বিপক্ষে ব্রায়ান ক্লোস ক্যারিয়ারের শেষ টেস্ট খেলেন ৪৫ বছর বয়সে। প্রখ্যাত ক্রিকেট আম্পায়ার ৮২ বছরের ডিকি বার্ড বলেন, খবর শুনে আমার চোখে পানি জমলো। আমি ভাল একজন বন্ধুকে হারালাম। তিনি ছিলেন সুগঠিত এক ব্যাটসম্যান, কুশলী বোলার ও তুখোড় একজন ফিল্ডার। ইংল্যান্ডের হয়ে ২২টি টেস্ট খেলেছেন ব্রায়ান ক্লোজ। আর প্রথম শ্রেণির ক্যারিয়ারটি তা আলোকিত নৈপুণ্যের। ব্যাট হাতে ৩৫০০০ রান, বোলিংয়ে ১১৭১ উইকেট ও ক্ষিপ্র ফিল্ডিংয়ে ৮০০ ক্যাচ রয়েছে তার প্রথম শ্রেণির ক্যারিয়ারে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম