কোহলিকে তিন ফরম্যাটেই অধিনায়ক দেখতে চান ক্যালিস

news-image

ভারতের টেস্ট অধিনায়ক তিনি। সম্প্রতি টেস্ট অধিনায়ক হিসেবে প্রথম পূর্ণাঙ্গ সিরিজ খেলেছেন। শ্রীলঙ্কার মাটিতে সেই সিরিজে দারুণ সফল অধিনায়ক কোহলি। ব্যাটে যেমন রান পেয়েছেন, তেমন দলকে জিতিয়েছেন সিরিজ। ২২ বছর পর শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ জিতেছে ভারত। সাফল্যটা অনেক বড়। আর এসব দেখেশুনে দক্ষিণ আফ্রিকার সাবেক অল রাউন্ডার জ্যাক ক্যালিস বলছেন, কোহলিকে তিন ফরম্যাটের ক্রিকেটেই অধিনায়ক করার সময় এসে গেছে। ক্যালিসের বিশ্বাস, এমএস ধোনির কাছ থেকে সীমিত ওভারের নেতৃত্ব নেয়ার জন্য তৈরি কোহলি।

ক্যালিস বলেছেন, "আমি নিশ্চিত যে ভারতকে তিন ফরম্যাটেই নেতৃত্ব দেয়ার সামর্থ্য বিরাটের আছে। কোথাও থেকে তাকে শুরু করতে হবে। এমএসের কাছ থেকে নেতৃত্ব নিতে হবে। সময়ই বলতে পারে এতে করে কাজ হবে না সিদ্ধান্তটি ভুল হবে। কিন্তু চাপের মুখে ভালো খেলা খেলোয়াড় সে। বিরাট তাই সঠিক পছন্দ। তাকেই নেতৃত্ব দেয়া দরকার।"
বাংলাদেশের বিপক্ষে গত জুলাইয়ে ভারত ওয়ানডে সিরিজ হারে। ওটাই ধোনির শেষ খেলা। তারপর আর খেলেননি। এরপর থেকে খেলোয়াড় ও অধিনায়ক হিসেবে মুগ্ধ করেছেন কোহলি। শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ এ দলকে সিরিজ জিতিয়েছেন। অধিনায়কত্ব তার ব্যাটিংয়ে নেতিবাচক প্রভাব ফেলেনি। শ্রীলঙ্কার বিপক্ষে একটি সেঞ্চুরি করেছেন। ফিফটিও করেছেন একটি।
ক্যালিস মনে করেন, "কোহলি খুব শক্ত ব্যাটসম্যান। চাপ সামলাতে জানে। আমার মনে হয় সব পরিস্থিতি সে সামলাতে জানে।" কোহলির সাথে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলে খেলেছেন ক্যালিস। খেলোয়াড়কে তাই কাছ থেকেই জানেন ক্যালিস। তবে তিনি মনে করেন, সামনে দক্ষিণ আফ্রিকা ভারত সফরে এসে ভিন্ন একটি চ্যালেঞ্জ স্বাগতিকদের সামনে দাঁড় করাবে। ক্যালিসের ভাষায়, "ভারত ভালো দল। বিশেষ করে দেশের মাটিতে তারা অনেক ভালো। শ্রীলঙ্কার বিপক্ষে তাদের সিরিজ জয় নিয়ে বেশি কিছু পড়িনি। তবে তারা দক্ষিণ আফ্রিকার সাথে চার ম্যাচের পূর্ণাঙ্গ সিরিজ খেলছে বলেই খুশি আমি। আমার অভিজ্ঞতা বলে চার ম্যাচের সিরিজে যে দলটি ভালো ক্রিকেট খেলে তারাই জেতে। এটা নিশ্চিতভাবেই মজার সিরিজ হবে।" 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম