বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সম্পর্ক ক্রমবর্ধমান

news-image

বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষাবিষয়ক সম্পর্ক ক্রমবর্ধমান। দুদেশই শান্তি ও আঞ্চলিক সমৃদ্ধির প্রতি প্রতিশ্রুতিতে অভিন্ন অবস্থানে। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ প্রতিরক্ষা ইস্যুতে অনুষ্ঠিত সংলাপের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে নিরাপত্তা ইস্যুতে চতুর্থ বার্ষিক সংলাপ অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের রাষ্ট্রদূত ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় ও কনস্যুলার) মিজানুর রহমান ও যুক্তরাষ্ট্রের রাজনৈতিক-সামরিক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি টড চ্যাপম্যান এ সংলাপে সভাপতিত্ব করেন। নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন তারা। সংলাপে একে একে উঠে আসে কৌশলগত অগ্রাধিকার ইস্যু, আঞ্চলিক সহযোগিতা, দেশ দুটির মধ্যে সামরিক সহযোগিতা, দুর্যোগ ব্যবস্থাপনা, সাইবার নিরাপত্তা, সন্ত্রাসবাদবিরোধী লড়াই, মানবিক সহায়তা, জাতিসংঘে শান্তিরক্ষা, সমুদ্র ও সীমান্ত নিরাপত্তা কার্যক্রমসহ গুরুত্বপূর্ণ নানা বিষয়। এ সংলাপের ফলে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের পারস্পরিক সম্পর্কের ভিত আরও দৃঢ় ও স্থায়ী হবে বলে আশা প্রকাশ করেন উভয় রাষ্ট্রের প্রতিনিধিবর্গ। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একটি মিডিয়া নোটে বিষয়টি নিশ্চিত করেন। ওই বিবৃতিটি এখানে তুলে ধরা হলো:
১১ই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের রাজনৈতিক-সামরিক সম্পর্ক বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি টড চ্যাপম্যান ও বাংলাদেশের রাষ্ট্রদূত ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় ও কনস্যুলার) মিজানুর রহমান ওয়াশিংটন ডিসিতে নিরাপত্তা ইস্যুতে চতুর্থ বার্ষিক যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সংলাপে সভাপতিত্ব করেন। সংলাপটি বাংলাদেশের সঙ্গে ক্রমবর্ধমান প্রতিরক্ষা সম্পর্ক ও অঞ্চলটিতে শান্তি ও সমৃদ্ধি ইস্যুতে আমাদের পারস্পরিক প্রতিশ্রুতির বিষয়টি প্রতিফলিত করে। আলোচনায় গুরুত্বপূর্ণ নানা বিষয় স্থান পেয়েছে। এর মধ্যে কৌশলগত অগ্রাধিকার ইস্যু ও আঞ্চলিক সমস্যাসমূহ, নিরাপত্তা সহযোগিতা, সাইবার নিরাপত্তা, শান্তিরক্ষা, উভয় রাষ্ট্রের সামরিক বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সন্ত্রাসবাদবিরোধী বিষয়সমূহ অন্তর্ভুক্ত। সংলাপে অংশগ্রহণকারীরা মানবিক সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনা, সমুদ্র ও সীমান্ত নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়সমূহ নিয়ে আলোচনা হয়।
ওদিকে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস এক প্রেসনোটে বলেছে, ওই সংলাপে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট। বিশ্বব্যাপী জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের অংশগ্রহণের ভূয়সী প্রশংসা করা হয় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। জাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন ৭০তম অধিবেশনের পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশন নিয়ে যৌথভাবে একটি সম্মেলন আয়োজন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার। আলোচনায় এ বিষয়টিও প্রাধান্য পায়। 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা