,

এভারটনের কাছেও হারল চেলসি

news-image

ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের পর এবার এভারটনের কাছেও হারল চেলসি। স্টিভেন নেইসমিথের হ্যাটট্রিকের সুবাদে ৩-১ গোলের বড় জয় পেয়েছে এভারটন। এই পরাজয়ের ফলে পাঁচ ম্যাচ শেষে চেলসির সংগ্রহ ৪ পয়েন্ট।
শনিবার অনুষ্ঠিত খেলায় ১৭ মিনিটেই দলকে এগিয়ে দেন নেইসমিথ। এর চার মিনিট পরেই দ্বিতীয় গোলটি করেন এই স্ট্রাইকার। ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে গতবারের চ্যাম্পিয়নরা। খেলার ৩৬ মিনিটে ব্যবধান কমান চেলসির নিমানজা মাটিক। তবে এরপর আর কোনো গোলের দেখা পায়নি হোসে মরিহোর দল। উল্টো ৮২ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন নেইসমিথ। লিগের ২০টি দলের মধ্যে পয়েন্ট টেবিলে চেলসির বর্তমান অবস্থা ১৫তম। চার ম্যাচ থেকে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে