বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মক্কায় মৃত্যু হল আরো তিন বাংলাদেশি হজযাত্রীর

news-image

পবিত্র হজব্রত পালনের উদ্দেশে সৌদি আরব এসে মক্কা আল মোকাররমায় নারীসহ আরো দুই বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এ নিয়ে চলতি বছর সৌদিতে বাংলাদেশি হজযাত্রীর মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭ জনে। এর মধ্যে পুরুষ ২১ এবং নারী ৬ জন।

তারা হলেন- সামসুন নাহার (৫৮), মো. তাহের আলী মোল্লা (৭২) এবং মো. রুস্তম আলী (৫৯) মক্কার আল নুর হাসপাতালে মারা যান ঢাকা জেলার আশুলিয়া থানার জামগড়া এলাকার সামসুন। তার পাসপোর্ট নাম্বার বিই০৭৪৭৩৬০ এবং হজ আইডি নাম্বার ১০৩২১৪৫। সামসুন নাহার মিনার ট্রাভেলসের মাধ্যমে হজ পালনের উদ্দেশ্যে গত ১৯ আগস্ট সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের এসভি৫২০৯ ফ্লাইটে সৌদি আরব আসেন। মক্কার মিসফালা এলাকায় মারা গেছেন নওগাঁ জেলার মানদা উপজেলার বাদলঘাটা এলাকার মো. তাহের আলী মোল্লা। তার পাসপোর্ট নাম্বার বিই ০১৬৯১৮৮ হজ আইডি নং ০০৭৪০৮৫। তিনি জাবেদ এয়ার ইন্টারন্যাশনালের মাধ্যমে হজ পালনের জন্য গত ৫ সেপ্টেম্বর সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের এসভি ৫৬০৩ ফ্লাইটে সৌদি আরব এসেছিলেন।mecca1 haz
এছাড়া মক্কার মিসফালা এলাকায় মারা যান রাজশাহী জেলার পবা উপজেলার মো. রুস্তম আলী। তার পাসপোর্ট নাম্বার বিই০১৪১১২০ এবং হজ আইডি নং ০৭৩০০৩৬। তিনি দিশারী এয়ার সার্ভিসের মাধ্যমে গত ৩ সেপ্টেম্বর সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের এসভি৫৪২৪ ফ্লাইটে সৌদি আরব এসেছিলেন। মক্কাস্থ বাংলাদেশ হজ মিশনের হেল্প ডেস্ক বিষয়টি নিশ্চিত করেছে। এ বছর মোট ১ লাখ ১ হাজার ৭৫৮ জন বাংলাদেশির হজ পালনের কথা রয়েছে। 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা