,

ব্রাহ্মণবাড়িয়ায় জাল ট্রেড লাইসেন্স ছাপানোর দায়ে প্রেস সিলগালা ॥ কর্মচারী আটক

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় পৌর সভার জাল ট্রেড লাইসেন্স ছাপানোর দায়ে “আধুনিক প্রেস এন্ড ডিজিটাল প্রিন্ট” নামে একটি প্রেস সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় মোঃ শফিকুল ইসলাম নামক একজন কর্মচারীকে আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার সন্ধ্যায় নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট  মোঃ সাব্বির আহমেদের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমান আদালত শহরের ফরিদুল হুদা রোডের “আধুনিক প্রেস এন্ড ডিজিটাল প্রিন্ট” নামক একটি প্রেসে (ছাপাখান) অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌর সভার ট্রেড লাইসেন্স জালিয়াতির কাজে ব্যবহারিত মনোগ্রাম সম্বলিত ট্রেসিং পেপার জব্ধ  করে। এ সময় কারখানার কর্মচারী মোঃ শফিকুল ইসলামকে আটক করা হয়। ভ্রামম্যান আদালত পরিচালনাকালে পৌর সচিব মোঃ ইসহাক ভূঞা, শহর দারোগা আবুল কাশেম, পৌর সভার লাইসেন্স পরিদর্শক মোঃ আল মাছাদ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাসের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এ ঘটনায় পৌর সচিব মোঃ ইসহাক ভূঞা বাদি হয়ে ৩জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন। আমরা আসামীদের গ্রেপ্তারের চেষ্টা করছি।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর