বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

হজরত শাহজালালের (রহ.) ওরস সম্পন্ন

news-image

ভোররাতে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে হজরত শাহজালালের (রহ.) দু’দিনব্যাপী ওরস। এরপর গতকাল দিনভর বিতরণ করা হয় শিরণি। মাজারে গিলাফ চড়ানো, পশু জবাই, রাতে কোরআনখানি, মিলাদ মাহফিল, জিকির-আজকার, ভক্তিমূলক গজল পরিবেশন ছিল ওরসের অন্যতম অনুসঙ্গ। ওরসকে কেন্দ্র করে দু’দিন জিকির-আজকারে মাতোয়ারা ছিলেন হাজার হাজার ভক্ত, আশেকান।
ওরস উপলক্ষে গত বুধবার সকালথেকে ভক্ত-আশেকানরা দলে দলে মাজারে আসতে থাকেন। শুক্রবার সকাল থেকে শুরু হয় ওরসের আনুষ্ঠানিকতা। রেওয়াজ অনুযায়ী সকাল ৯টাথেকে শুরু হয় মাজারে গিলাফ চড়ানো। চলে বিকাল পর্যন্ত। এবার ওরস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে গিলাফ চড়ানোর পাশপাশি গরু দান করা হয়।
উল্লেখ্য, হজরত শাহজালাল (রহ.) ১৩০৩ খ্রিস্টাব্দে ৩৬০ সফরসঙ্গী নিয়ে সিলেট আসেন। ১৩৪৬ খ্রিস্টাব্দে ১৯ জিলকদ মাসে তিনি ইন্তেকাল করেন। সিলেটে তিনি যে টিলায় বসবাস করতেন সেখানেই তার লাশ দাফন করা হয়।

এ জাতীয় আরও খবর

৮ কোম্পানির জ্বালানি তেল আমদানি অনিশ্চিত

রাজধানীতে দাপিয়ে বেড়াচ্ছে কিশোর গ্যাংয়ের ১১৮ গ্রুপ

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব

মাদক ও মানবপাচার বন্ধে শিগগির বিশেষ অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

বিতাড়িত স্বৈরাচারের ভূত বিরোধীদলের কাঁধে চেপে বসেছে: প্রধানমন্ত্রী

সিঙ্গাপুর থেকে চট্টগ্রাম বন্দরে এলো তেলবাহী জাহাজ

ঢাকার তাপমাত্রা আজ থাকবে যেমন

হঠাৎ পদত্যাগ করলেন মেসিদের কোচ

মার্চ মাসের ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল

সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে তোপের মুখে হাসনাত আবদুল্লাহ

দুর্ঘটনায় দুমড়েমুচড়ে গেল ঢাবির বাস, আহত ৮

ফের স্বর্ণের দাম বাড়ল, ভরি কত?