শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে মাইক্রোবাস ও কোচের মুখোমুখি সংঘর্ষ নিহত-১, একই পরিবারের ৫ জন সহ আহত-১৫

news-image

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: সরাইলে যাত্রীবাহী মাইক্রেবাস ও কোচের মুখোমুখি সংঘর্ষে মাইক্রো চালক মো: শফিকুল ইসলাম (৩০) ঘটনাস্থলেই নিহত হয়েছে। একই পরিবারের পাঁচজন সহ আহত হয়েছে আরো ১৫ জন। গত শুক্রবার রাত ৮টার দিকে ঢাকা-সিলেট জাতীয় মহাসড়কের সরাইলের শাহবাজপুর প্রথম গেইট এলাকার জিলানি পাম্পের নিকট এ দূর্ঘনাটি ঘটেছে। সরাইল থানা ও বিশ্বরোড হাইওয়ে পুলিশ আহত যাত্রীদের উদ্ধার জেলা সদর হাসপাতালে প্রেরন করেছেন। গাড়ি দুটি পুলিশ হেফাজতে রয়েছে। নিহত শফিকুলের বাড়ি বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল গ্রামে।
পুলিশ ও দূর্ঘনার শিকার যাত্রীরা জানায়, গত শুক্রবার রাত আটটার দিকে মহাসড়কের শাহবাজপুরের জিলানি পাম্পের নিকট মাধবপুর থেকে সরাইলগামী যাত্রীবাহী একটি মাইক্রোবাসের(ঢাকা মেট্রো-চ-১১-১৮৯০) সংগে ঢাকা থেকে সিলেটগামী রুপসী বাংলা নামের ( ঢাকা মেট্রো-ব-১৪-০২৩১) যাত্রীবাহী একটি কোচের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মাইক্রোটি দুমড়ে মুচড়ে যায়। সীটে বসাবস্থায় ঘটনাস্থলেই মারা যায় চালক শফিকুল ইসলাম।  আর কোচের সামনের দিকের গ্লাস ভেঙ্গে ইঞ্জিন থেতলে ভিতরে চলে যায়। এ সময় কোচের বেশ যাত্রী আত্মরক্ষার্থে জানালা দিয়ে লাফিয়ে বের হতে থাকে। পুলিশ ও আশপাশের লোকজন দৌড়ে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে ও প্রাইভেট ক্লিনিকে প্রেরন করেন। গুরুতর আহত একই পরিবারের পাঁচ মাইক্রো যাত্রী হলেন- ব্রাহ্মণবাড়িয়া মধ্যপাড়ার বাসিন্ধা অঞ্জন পাল (৫৫), তার স্ত্রী দিপিকা পাল (৫০), মেয়ে জয়া পাল (২২), পুত্রবধু নন্দিতা পাল (২৮) ও ছেলের ঘরের নাতী অভ্রদীপ পাল ¯েœহ (০৭)। তাদেরকে গুরুতর আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে ও কোচের আহত অজ্ঞাতনামা আরো ১০ যাত্রীকে প্রাইভেট ক্লিনিকে ও ফার্মেসীতে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। অবস্থার দ্রুত অবনতি দেখে শুক্রবার রাতেই দিপিকা পালকে ও গতকাল শনিবার সকালে বাকি ৪জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পুলিশ দূর্ঘনাকবলিত গাড়ি দুটি হাইওয়ে ফাঁড়িতে নিয়ে গেছে। জানা গেছে, অঞ্জন পাল শুক্রবার সন্ধ্যায় জেলা শহরের বাসা থেকে স্ত্রী, পুত্রবধু ও নাতীকে নিয়ে চলে যান মাধবপুরে মেয়ে জয়া পালের বাড়িতে। জয়াকে নিয়ে তার বড় মেয়ের বাড়ি সরাইলের চুন্টায় একটি অনুষ্ঠানে যোগদানের উদ্যেশ্যে রওয়ানা দিয়েছিলেন তিনি।