শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঐশীসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র

Oysiডেস্ক রিপোর্ট :গোয়েন্দা পুলিশের পরিদর্শক মাহফুজুর রহমান এবং তার স্ত্রী স্বপ্না রহমানকে হত্যার ঘটনায় তাদের মেয়ে ঐশীসহ চারজনকে আসামি করে অভিযোগপত্র দিয়েছে গোয়েন্দা পুলিশ।

রোববার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবু আল খায়ের।

অভিযোগপত্রে ঐশী রহমান ছাড়াও তার বন্ধু জনি, রনি এবং গৃহকর্মী সুমিকে আসামি করা হয়েছে।

গত ১৬ আগস্ট রাজধানীর চামেলীবাগের একটি ফ্ল্যাট থেকে এসবি পরিদর্শক মাহফুজ ও তার স্ত্রী স্বপ্নার লাশ উদ্ধার করে পুলিশ।

আলোচিত এ ঘটনার পর তাদের মেয়ে ঐশী থানায় আত্মসমর্পণ করেন। পরে পুলিশ ঐশীর বন্ধু মিজানুর রহমান রনি, আসাদুজ্জামান জনি, ঐশীদের বাসার গৃহকর্মী খাদিজা খাতুন সুমিকে গ্রেফতার করে।

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান