,

সাংবাদিক সোহেলকে ছেড়ে দিয়েছে ডিবি

news-image

নিজস্ব প্রতিবেদক : গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে মঙ্গলবার (১৮ নভেম্বর) মধ্যরাতে বাসা থেকে তুলে নেওয়ার পরে সাংবাদিক মিজানুর রহমান সোহেলকে ছেড়ে দিয়েছে পুলিশ। বুধবার (১৯ নভেম্বর) সকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘একটি ইভেন্ট ম্যানেজমেন্টের অনুষ্ঠানে নিমন্ত্রণ কার্ডে সোহেলের মোবাইল নম্বর ভুলক্রমে সোহেল দিয়ে দিয়েছিলেন। সেই সূত্রে তাকে ডিবি অফিসে নেওয়া হয়। পরে সোহেল নিজের ভুল বুঝতে পারলে তাকে তার সংগঠনের নেতৃবৃন্দের মাধ্যমে স্ত্রীর জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।’

এর আগে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় সাংবাদিক মিজানুর রহমান সোহেলকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে রাজধানীর বাড্ডার বাসা থেকে নিয়ে যায় ডিবি। তিনি দৈনিক ভোরের কাগজের অনলাইন প্রধান।

সোহেলের স্ত্রী সুমাইয়া সীমা জানান, ডিবির পোশাক গায়ে দেওয়া পাঁচ ব্যক্তি সোহেলকে আটক করে নিয়ে যান। ওই পাঁচজনের একজন নিজেকে আশরাফুল পরিচয় দিয়ে বলেন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান সোহেলের সঙ্গে কথা বলতে চান। এজন্য তাকে নিতে এসেছেন। কিছুক্ষণের মধ্যেই আবার তাকে ফিরিয়ে দিয়ে যাওয়া হবে।

ঘটনার বর্ণনা দিয়ে সোহেলের স্ত্রী সীমা জানান, তিনি শুয়ে পড়েছিলেন, সোহেল তখনো ল্যাপটপে কাজ করছিলেন। এ সময় কলিংবেলের শব্দ পেয়ে সোহেল গিয়ে দরজা খুলে দেখেন ডিবির জ্যাকেট গায়ে পাঁচজন দরজায় দাঁড়িয়ে আছেন। পরে পাশের রুম থেকে তিনি এসে জানতে চান তারা কী জন্য এসেছেন। তখন ওই কর্মকর্তা সোহেলকে নিতে আসার কারণ তুলে ধরেন।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে