,

জগন্নাথের হল উদ্ধার আন্দোলন দুই দিন স্থগিত

JUডেস্ক রিপোর্ট :জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখল হওয়া ১০টি হল উদ্ধারসহ বিভিন্ন দাবিতে চলমান আন্দোলন দুই দিন স্থগিত রাখা হবে। আগামীকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক নতুন ভবনের সম্প্রসারণ কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও হল উদ্ধার সংগ্রাম পরিষদ এ ঘোষণা দেয়।

এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখল হওয়া হল উদ্ধার আন্দোলনের সুষ্ঠু সমাধান ও পুরান ঢাকার ব্যবসায়ীদের নির্বিঘ্নে ব্যবসার পরিবেশ নিশ্চিত করতে সংবাদ সম্মেলন করেছে সম্মিলিত ব্যবসায়ী সমিতি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দাবি আদায়ে আজ রোববার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি ও সমাবেশ শুরু করেন শিক্ষক সমিতি। পরে বেলা সাড়ে ১১টার দিকে একই দাবিতে শিক্ষক সমিতির কর্মসূচিতে যোগ দেয় হল উদ্ধার সংগ্রাম পরিষদ। বেলা আড়াইটার দিকে এ কর্মসূচি শেষ হয়।

সমাবেশে শিক্ষক সমিতির সভাপতি সরকার আলী আককাস বলেন, দাবি আদায়ে প্রায় এক মাস ধরে আন্দোলন করে আসছেন শিক্ষক-শিক্ষার্থীরা। কিন্তু সরকার এখনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষক সমিতির কর্মবিরতিসহ বিভিন্ন কর্মসূচি পালন করে যাবে সমিতি।

হল উদ্ধার সংগ্রাম পরিষদের আহ্বায়ক শরিফুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আট বছর পরও বেদখল থাকা হলগুলো উদ্ধার করতে পারেনি প্রশাসন। তাই দাবি আদায়ে শান্তিপূর্ণ আন্দোলন চলবে। এ ছাড়া ১৬ মার্চ কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের