,

প্রাণের ভয়ে বাচ্চা দুটিকে ফেলে রেখে পালাল চিতাবাঘ

news-image

চা বাগানেই জন্ম হয়েছিল তাদের। সোমবার সেই বাগানেই প্রাণের ভয়ে বাচ্চা দুটিকে ফেলে রেখেই জঙ্গলে পালিয়ে যেতে হল তাদের মাকে। মঙ্গলবার এমনই এক ঘটনার সাক্ষী থাকল জলপাইগুড়ির ফালাকাটা ব্লকের দলগাঁও জঙ্গল লাগোয়া তাসাটি চা বাগান। বন দপ্তর ও তাসাটি চা বাগান সূত্রে খবর, অন্য দিনের মতোই এ দিনও শুরু হয়েছিল বাগানের জীবন। সকাল হতেই পিঠে ঝুড়ি নিয়ে শ্রমিকরা নেমেছিলেন বাগানে চা পাতা তুলতে। বাগানে পৌঁছেই তাঁদের কানে আসে এক গর্জন। অবাক হয়ে শ্রমিকরা দেখেন, এক চিতাবাঘ দুই বাচ্চাসহ লুকিয়ে আছে চা পাতার ঝোপে। মানুষদের কাছাকাছি দেখে তার গর্জন বেড়ে যায়। ভয় পেয়ে গিয়ে এক ছুটে শ্রমিকরাও পালিয়ে যান বাগানের অফিসে। সেখানে খবরটা দিতেই শুরু হয় ওই চিতাবাঘ তাড়ানোর তোড়জোর। বোমা, পটকা ফাটিয়ে, চা পাতার ঝোপে লাঠি ঠুকে তাঁরা বাচ্চাসহ চিতাটিকে বাগানের বাইরে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করতে থাকেন। উদ্যোগে কাজ হয় ঠিকই, তবে অর্ধেকটা! ভয় পেয়ে গিয়ে বাচ্চা দুটাকে ফেলে রেখেই চিতাবাঘটি পালিয়ে যায় জঙ্গলে। বাগান-কর্মীরা খবর পাঠালে ঘটনাস্থলে হাজির হন দলগাঁও বন দপ্তরের কর্মীরা। কিন্তু, চুপচাপ অপেক্ষা করা ছাড়া তাঁদের আর কিছুই করার ছিল না। পাছে হাত দিলে মানুষের গায়ের গন্ধে চিতাটি বাচ্চা ফিরিয়ে নিয়ে না যায়, সেই ভয়ে বাগানটি খালি করে অপেক্ষা চলতেই থাকে। চিতাবাঘটি অবশ্য এখনও ফিরে আসেনি। রীতিমতো ভয় পেয়ে গিয়ে সে জঙ্গলেই লুকিয়ে আছে। বন দপ্তরের কর্মীরা জানিয়েছেন, সম্ভবত চিতাবাঘটি সন্ধ্যা নামার জন্য অপেক্ষা করছে। অন্ধকার হলেই জঙ্গল থেকে এসে সে বাচ্চা দুটোকে নিয়ে যাবে তার সঙ্গে।

 

এ জাতীয় আরও খবর

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস