জাতীয় এসএমই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর আগারগাঁওয়ে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (২২ নভেম্বর) সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্যকে সামনে রেখে শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে এবারের মেলার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
স্বাগত বক্তব্যে শিল্পসচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন আব্দুন নাসের খান বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নকে অন্তর্ভুক্তিমূলক, গতিশীল ও দীর্ঘমেয়াদে টেকসই করতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ অত্যন্ত জরুরি।
আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৩৮০ জন উদ্যোক্তা অংশ নিয়েছেন।