রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

news-image

মোঃ সোহাগ খন্দকার, রাণীনগর (নওগাঁ) : নওগাঁর রাণীনগরে বাড়ির পাশের পুকুরের পানিতে পরে রোজা মনি (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার খট্টেশ্বর ইউনিয়নের হাদিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রোজা মনি ওই গ্রামের আলামিনের মেয়ে।

জানা গেছে, ঘটনার সময় বাড়ির পাশের পুকুরে চার থেকে পাঁচজন গোসল করছিলেন। এ সময় শিশু রোজা মনি পুকুরের ধারে নেমে পানি নিয়ে খেলছিল। কিছুক্ষণ পর তাকে আর দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন স্থানীয় লোকজন। একপর্যায়ে পুকুরের পানিতে তল্লাশি চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে তাকে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া মন্ডল জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে ঘটনাটি তদন্ত করেছে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেছে। প্রাথমিকভাবে শিশুটি পুকুরের পানিতে ডুবে মারা গেছে বলে জানা যায়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরাদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

এ জাতীয় আরও খবর

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন

গোপালগঞ্জে এমপির বাড়ি ও থানায় হামলা, আগুন