ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নেওয়ার অভিযোগ

news-image

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনিরুল হক ফরাজিকে অপহরণের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে খুলনা-মাওয়া মহাসড়কের ঘোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন তার সঙ্গে থাকা বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন।
তিনি জানান, ঢাকা থেকে প্রাইভেটকারে বাগেরহাট ফেরার পথে সড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে একদল অস্ত্রধারী তাদের গাড়ির গতিরোধ করে। পরে গাড়িতে ভাঙচুর চালিয়ে টাকা, মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়।
ময়েনের অভিযোগ, হামলাকারীরা তাদের মারধর করে। একপর্যায়ে তাকে ও চালক হাসানকে ছেড়ে দিলেও মনিরুল হক ফরাজিকে আটকে রাখে। ফরাজির ফোনে প্রধানমন্ত্রী ও দলীয় কর্মকাণ্ডের ছবি দেখে তাকে বিএনপি নেতা হিসেবে শনাক্ত করার পর জোরপূর্বক নিয়ে যাওয়া হয়।
ঘটনার পর ময়েন ও চালক প্রাণে বেঁচে ঘটনাস্থল থেকে সরে যান। তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে বিষয়টি জানান। বর্তমানে অপহৃত নেতার সন্ধানে দলীয়ভাবে তৎপরতা চলছে।
বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এ টি এম আকরাম হোসেন তালিম জানান, বিষয়টি তাকে জানানো হয়েছে। মনিরুল হক ফরাজিকে উদ্ধারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।
বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, গণমাধ্যম ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মাধ্যমে ঘটনাটি জেনেছেন। অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন

গোপালগঞ্জে এমপির বাড়ি ও থানায় হামলা, আগুন

লালমনিরহাটে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন

রাজু হত্যার প্রতিটি রক্তকণিকার দাম আদায়ের হুঁশিয়ারি এমপি বাবুলের

এক দিনের সফরে লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমান

কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৫, তিনজনের অবস্থা আশঙ্কাজনক

ঢাকাসহ সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন