ঢাকাসহ সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আরও পাঁচ প্লাটুন বিজিবি সদস্য প্রস্তুত রাখা হয়েছে।
জেলাভিত্তিক বিজিবি মোতায়েন:
ঢাকা: ২৩ প্লাটুন
চট্টগ্রাম: ১৫ প্লাটুন
নারায়ণগঞ্জ: ৬ প্লাটুন
গাজীপুর: ১৫ প্লাটুন
গোপালগঞ্জ: ২৭ প্লাটুন
ময়মনসিংহ: ২ প্লাটুন
ফরিদপুর: ৩ প্লাটুন
বিজিবি সদস্যরা জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।
গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও সংবেদনশীল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে।
জননিরাপত্তা নিশ্চিত করা, সহিংসতা ও বিশৃঙ্খলা প্রতিরোধ এবং স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে সাত জেলায় বিজিবির বিশেষ মোতায়েন কার্যক্রম চলছে।











